• অভিনেত্রী মৌপিয়া গোস্বামীর সঙ্গে জুটি বাঁধছেন ওম সাহানি। পরিচালক দুর্জয় মণ্ডলের নতুন ছবি ‘অভিনেত্রী’তে এই নতুন জুটি দেখবেন দর্শক। প্রকাশ্যে এল ছবির প্রথম লুক। এই ছবিকে কেবল প্রেমের ছবি হিসাবে দেখতে নারাজ পরিচালক। ছবির কেন্দ্রে রয়েছে কাব্য রায় ও পদ্মজা।দুই ভিন্ন স্বপ্ন ও পেশার মানুষ কীভাবে একে অপরের জীবনে এসে পড়ে, তারপর তাদের একসঙ্গে এগিয়ে যাওয়ার পথে কী কী ওঠানামা আসে, তা নিয়েই এগবে গল্প। জানা গিয়েছে, কাব্য একজন উঠতি লেখক। বিভিন্ন পরিচালক ও প্রযোজকের অফিসে ঘুরে বেড়ায়। এই মুহূর্তে তার স্ট্রাগল চলছে। অন্যদিকে পদ্মজা মডেল ও অভিনেত্রী। তাদের গল্প নিয়েই এগিয়েছে চিত্রনাট্য।



