Bartaman Logo
১১ আগস্ট, ২০২৬
বর্তমান / খেলা

খেতাবি মঞ্চে বাঁশি মুখে ওলমোদের পয়া রেফারি

বিশ্বকাপ ফাইনাল পরিচালনা করবেন স্লোভাকিয়ান রেফারি স্লাভকো ভিনসিচ। যিনি আবার স্পেনের জন্য খুবই পয়া।

খেতাবি মঞ্চে বাঁশি মুখে ওলমোদের পয়া রেফারি
  • ১৮ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিউ জার্সি: বিশ্বকাপ ফাইনাল পরিচালনা করবেন স্লোভাকিয়ান রেফারি স্লাভকো ভিনসিচ। যিনি আবার স্পেনের জন্য খুবই পয়া। এখনও পর্যন্ত লা রোহাদের ৫টি ম্যাচ পরিচালনা করেছেন তিনি। এরমধ্যে একটি ম্যাচও হারেননি ইয়ামালরা। তবে আর্জেন্তিনার কাছে তাঁর রেকর্ড মোটেই ভালো নয়। বিশ্বকাপে মেসিদের একটি ম্যাচেই রেফারি ছিলেন তিনি। ২০২২ সালে কাতারে সেই ম্যাচে সৌদি আরবের কাছে ১-২ ব্যবধানে হারে আর্জেন্তিনা। তাই ফাইনালে রেফারি হিসেবে স্লাভকো ভিনসিচ থাকায় আংশিক অস্বস্তিতে আর্জেন্তিনা।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ