Bartaman Logo
২০ আগস্ট, ২০২৬
বর্তমান / খেলা

কিংবদন্তি পেলের নজির ভাঙলেন ওলিসে

তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে বিরল রেকর্ড মাইকেল ওলিসের। বিশ্বকাপের এক আসরে অ্যাসিস্টের নিরিখে কিংবদন্তি পেলেকে ছাপিয়ে গেলেন তিনি।

কিংবদন্তি পেলের নজির ভাঙলেন ওলিসে
  • ২০ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

মায়ামি: তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে বিরল রেকর্ড মাইকেল ওলিসের। বিশ্বকাপের এক আসরে অ্যাসিস্টের নিরিখে কিংবদন্তি পেলেকে ছাপিয়ে গেলেন তিনি। শুক্রবার ইংল্যান্ডের বিরুদ্ধে ফ্রান্সের প্রথম দু’টি গোলে অবদান রাখেন ফ্রান্সের তরুণ প্লে-মেকার। সেই সুবাদে চলতি মেগা আসরে তাঁর অ্যাসিস্টের সংখ্যা দাঁড়াল ৭। কোনো এক বিশ্বকাপের আসরে এটাই সর্বাধিক। ১৯৭০ বিশ্বকাপে ৬টি অ্যাসিস্ট করেছিলেন ব্রাজিলিয়ান কিংবদন্তি পেলে। ফুটবল সম্রাটের ৫৬ বছরের রেকর্ড ভাঙলেন তিনি।

Advertisement

চলতি বিশ্বকাপে দুরন্ত ফর্মে ছিলেন ওলিসে। বিশেষ করে প্লে-মেকারের ভূমিকায় তিনি অনবদ্য। অথচ বায়ার্ন মিউনিখে তিনি খেলেন উইঙ্গার হিসাবে। তবে ফ্রান্সের বিশ্বকাপ স্কোয়াডে আতোয়াঁ গ্রিজম্যান না থাকায় একজন প্লে-মেকারের প্রয়োজন ছিল দেশঁর। আর সে জন্য ওলিসের উপর আস্থা রাখেন তিনি। কোচকে হতাশ করেননি তরুণ ফুটবলার। শুরুর দিকে প্রতি ম্যাচেই জ্বলে ওঠেন ওলিসে। বিশেষ করে কিলিয়ান এমবাপের সঙ্গে তাঁর বোঝাপোড়া ফরাসি-ব্রিগেডকে অপ্রতিরোধ্য করে তুলেছিল। আক্রমণভাগে এমবাপে-ডেম্বেলে-ওলিসে এবং ডুয়ে বা বারকোলা চতুর্ভুজ বিপক্ষের ত্রাস হয়ে ওঠে। তবে সেমি-ফাইনালে স্পেনের তিকি-তাকার কাছে বোতলবন্দি ওলিসে।

Advertisement
সম্পর্কিত সংবাদ