Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬

বন্ধ হচ্ছে পুরনো আধার অ্যাপ! ঘোষনা নতুন অ্যাপের, থাকছে অসংখ্য ফিচারস

বন্ধ হচ্ছে পুরনো এম আধার অ্যাপ (mAadhar)। দেশে ডিজিটাল পরিচয় পত্র আধারের বড় পরিবর্তনের পথে ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া। সরকারী ঘোষণা অনুযায়ী, পুরনো এম আধার অ্যাপ ধীরে ধীরে বন্ধ করে দেওয়া হচ্ছে।

বন্ধ হচ্ছে পুরনো আধার অ্যাপ! ঘোষনা নতুন অ্যাপের, থাকছে অসংখ্য ফিচারস
  • ২৬ মে, ২০২৬ ১০:২২
Prefer us on Google

নয়াদিল্লি, ২৬ মে: বন্ধ হচ্ছে পুরনো এম আধার অ্যাপ (mAadhar)। দেশে ডিজিটাল পরিচয় পত্র আধারের বড় পরিবর্তনের পথে ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া। সরকারী ঘোষণা অনুযায়ী, পুরনো এম আধার অ্যাপ ধীরে ধীরে বন্ধ করে দেওয়া হচ্ছে। ব্যবহারকারীদের এখন থেকেই নতুন আধার অ্যাপ ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে।

Advertisement

এই সিদ্ধান্ত আধার পরিষেবাকে আরও নিরাপদ, আধুনিক এবং ব্যবহারকারীবান্ধব করে তোলার লক্ষ্যেই নেওয়া হয়েছে বলে জানিয়েছে ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া। সংস্থার পক্ষ থেকে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে জানানো হয়েছে, 'ব্যবহারকারীদের দ্রুত নতুন অ্যাপ ডাউনলোড করার অনুরোধ করা হচ্ছে'।  আরও বলা হয়েছে, 'এম আধার অ্যাপ খুব শীঘ্রই বন্ধ হয়ে যাবে। নতুন আধার অ্যাপ ডাউনলোড করুন এবং আরও দ্রুত অ্যাক্সেস, স্মার্ট ফিচার ও সহজ পরিষেবা উপভোগ করুন।' 
নতুন অ্যাপ শুধু পুরনো অ্যাপের আপডেটেড সংস্করণ নয়, বরং আধার ব্যবহারের পুরো পদ্ধতিতেই পরিবর্তন আনছে। আগে যেখানে অ্যাপ ব্যবহারের সময় অনেক ক্ষেত্রে সম্পূর্ণ আধার তথ্য দেখা যেত, সেখানে নতুন ব্যবস্থায় জোর দেওয়া হচ্ছে নির্দিষ্ট তথ্য আদানপ্রদান এবং উন্নত নিরাপত্তার উপর। নতুন অ্যাপের সবচেয়ে গুরুত্বপূর্ণ সংযোজন হলো কিউআর ভিত্তিক আধার শেয়ারিং ব্যবস্থা। এর মাধ্যমে হোটেল, হাসপাতাল, সরকারি দপ্তর বা বিভিন্ন পরিষেবা কেন্দ্রে এখন সহজে পরিচয় যাচাই করা যাবে, তাও সম্পূর্ণ তথ্য না দেখিয়েই। এছাড়া, নিরাপত্তা ব্যবস্থাতেও বড় পরিবর্তন আনা হয়েছে। আগে আধার যাচাই মূলত ওটিপি নির্ভর ছিল, যা আধারের সঙ্গে সংযুক্ত মোবাইল নম্বরে এসেএমএস এর মাধ্যমে পাঠানো হতো। নতুন অ্যাপে সেই ব্যবস্থার সঙ্গে যুক্ত হচ্ছে আরও উন্নত প্রযুক্তি যেমন, ফেস অথেনটিকেশন, কিউআর কোড যাচাই এবং প্রয়োজন অনুযায়ী একাধিক স্তরের নিরাপত্তা যাচাই ব্যবস্থা। এই নতুন ব্যবস্থা ডিজিটাল পরিচয়ের অপব্যবহার কমাতে সাহায্য করবে বলে মনে করছে সংশ্লিষ্ট সংস্থা। নতুন অ্যাপের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল, এখন ব্যবহারকারীরা সরাসরি অ্যাপ থেকেই ফিঙ্গারপ্রিন্ট, ফেস রিকগনিশন এবং আইরিস অথেনটিকেশন লক বা আনলক করতে পারবেন। 
নুতুন আধার অ্যাপ ডাউনলোড লিংক: pehchaan.uidai.gov.in/app/download

Advertisement
সম্পর্কিত সংবাদ