Bartaman Logo
১৪ জুন, ২০২৬
বর্তমান / ব্যবসা

রাশিয়া থেকে তেল কেনা চলবে: কেন্দ্র

দেশের মানুষের স্বার্থে, প্রয়োজন এবং চাহিদার কথা মাথায় রেখে রাশিয়া থেকে তেল আমদানি চলবে। সোমবার পেট্রোলিয়াম ও গ্যাস মন্ত্রকের যুগ্ম সচিব সুজাতা শর্মা এমনটাই জানিয়েছেন।

রাশিয়া থেকে তেল কেনা চলবে: কেন্দ্র
  • ১৯ মে, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: দেশের মানুষের স্বার্থে, প্রয়োজন এবং চাহিদার কথা মাথায় রেখে রাশিয়া থেকে তেল আমদানি চলবে। সোমবার পেট্রোলিয়াম ও গ্যাস মন্ত্রকের যুগ্ম সচিব সুজাতা শর্মা এমনটাই জানিয়েছেন। এদিন সাংবাদিকদের তিনি বলেন, গোটা বিষয়টিই উৎপাদন, সহজলভ্যতা, জাতীয় স্বার্থ এবং বিশেষ করে গোটা বিশ্বের জ্বালানি সংকটের দিকে খেয়াল রেখেই বিবেচনা করা হবে। সমুদ্রে আটকে থাকা রুশ ট্যাঙ্কার থেকে অশোধিত তেল ক্রয়ে নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছিল আমেরিকা। সম্প্রতি এই ছাড়ের মেয়াদ শেষ হয়েছে। এব্যাপারে  যুগ্মসচিবের সাফ বক্তব্য, অনেক আগে থেকেই রাশিয়া থেকে ভারত তেল কিনছে। তা বর্তমান সময়ে তো বটেই, আগামী দিনেও জারি থাকবে। উল্লেখ্য, ইতিমধ্যেই রাশিয়া থেকে তেল কেনার নিষেধাজ্ঞা আরও ৩০ দিনের জন্য স্থগিত করেছে আমেরিকা।

Advertisement

পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতির জেরে বিশ্বজুড়ে জ্বালানি সংকট দেখা গিয়েছে। এই পরিস্থিতিতে দেশে পরিস্থিতি স্বাভাবিক রাখতে ভবিষ্যতেও সব ধরনের পদক্ষেপ গ্রহণ করা হবে বলেও কেন্দ্রের তরফে জানানো হয়েছে। এদিকে ইরানের তেল রপ্তানির ব্যাপারে আমেরিকা অস্থায়ী ছাড় দেওয়ার প্রস্তাব দিয়েছে বলে জানা যাচ্ছে। সম্প্রতি দু’পক্ষের যে কথাবার্তা হয়েছে, তাতে ইরানের তরফে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার কথা বলা হয়েছিল। 

Advertisement
সম্পর্কিত সংবাদ