Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / ব্যবসা

তেল সংস্থাগুলিকে ৩০ দিনের জ্বালানি মজুতের নির্দেশ

পশ্চিম এশিয়ায় সংঘাত চলছেই। যার প্রভাব পড়েছে জ্বালানি সরবরাহের উপর। চাহিদা অনুযায়ী জোগান অব্যাহত নাও থাকতে পারে বলে আশঙ্কা ছড়িয়েছে নানা মহলে।

তেল সংস্থাগুলিকে ৩০ দিনের জ্বালানি মজুতের নির্দেশ
  • ৩০ মে, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: পশ্চিম এশিয়ায় সংঘাত চলছেই। যার প্রভাব পড়েছে জ্বালানি সরবরাহের উপর। চাহিদা অনুযায়ী জোগান অব্যাহত নাও থাকতে পারে বলে আশঙ্কা ছড়িয়েছে নানা মহলে। এই পরিস্থিতিতে দেশজুড়ে জ্বালানি সরবরাহকারী সংস্থাগুলিকে অন্তত ৩০ দিনের এলপিজি মজুত রাখতে নির্দেশ দিল কেন্দ্রীয় সরকার। জানা গিয়েছে, ইন্ডিয়ান অয়েল, ভারত পেট্রলিয়াম, হিন্দুস্তান পেট্রলিয়ামের মতো সংস্থাগুলিকে জ্বালানি মজুত রাখতে নির্দেশ দিয়েছে কেন্দ্র। শুক্রবার পেট্রলিয়াম মন্ত্রকের যুগ্মসচিব সুজাতা শর্মা জানান, কৌশলগত কারণে আমরা জ্বালানি মজুতে জোর দিচ্ছি। সংস্থাগুলিকে অন্তত ৩০ দিনের জ্বালানি মজুত রাখতে বলা হয়েছে। তারা সেই অনুযায়ী কাজও শুরু করেছে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ