Bartaman Logo
২২ আগস্ট, ২০২৬
বর্তমান / বিদেশ

অগ্নিদগ্ধ কাজী নজরুল ইসলামের নাতি বাবুল কাজী, অবস্থা আশঙ্কাজনক

মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন কাজী নজরুল ইসলামের নাতি! আজ শনিবার সকালে অগ্নিদগ্ধ অবস্থায় নজরুলের নাতি বাবুল কাজীকে (৫৯) ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। শরীরের ৭৪ শতাংশ পুড়ে গিয়েছে আবৃত্তিকার কাজী সব্যসাচী ও উমা কাজীর এই সন্তানের।

অগ্নিদগ্ধ কাজী নজরুল ইসলামের নাতি বাবুল কাজী, অবস্থা আশঙ্কাজনক
  • ১৮ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
ঢাকা, ১৮ জানুয়ারি: মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন কাজী নজরুল ইসলামের নাতি!  আজ শনিবার সকালে অগ্নিদগ্ধ অবস্থায় নজরুলের নাতি বাবুল কাজীকে (৫৯) ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।  শরীরের ৭৪ শতাংশ পুড়ে গিয়েছে আবৃত্তিকার কাজী সব্যসাচী ও উমা কাজীর এই সন্তানের। শ্বাসনালিও পুড়ে গিয়েছে। অবস্থা আশঙ্কাজনক। তাঁকে রাখা হয়েছে আইসিইউ-তে।
Advertisement
আজ শনিবার ভোর পাঁচটা নাগাদ দুর্ঘটনাটি ঘটে বাবুলের বনানির বাড়িতেই। গ্যাস লাইটার বিস্ফোরণের জেরেই গুরুতর অগ্নিদগ্ধ হন তিনি। তাঁর পরিবার সূত্রে জানা গিয়েছে, এদিন বাবুল বাথরুমে ধূমপান করার জন্য লাইটার জ্বালিয়েছিলেন। সেই মুহূর্তেই একটা বিরাট আওয়াজ হয়। সেই বিস্ফোরণেই দগ্ধ হন তিনি। কোনওমতে বাথরুমের দরজা খুলে বেরিয়ে আসেন। সঙ্গে সঙ্গে তাঁর স্ত্রী-সন্তানেরাও ছুটে যান। সকাল ৭টা নাগাদ তাঁকে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
হাসপাতালের চিকিৎসকেরা জানিয়েছেন, রোগীর অবস্থা আশঙ্কাজনক। তিনি আইসিইউতে আছেন। তাঁর হাঁটুর নিচ থেকে বাকি অংশ দগ্ধ হওয়া থেকে রক্ষা পেয়েছে। কিন্তু শরীরের বাকি অংশের পুরোটাই পুড়ে গেছে। বয়সের কারণে ঝুঁকি বেশি। ইতিমধ্যেই ১৩ সদস্যের  একটি মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছে।
Advertisement
সম্পর্কিত সংবাদ