Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

‘ভোটের কাজের চাপে’ আধিকারিকের মৃত্যু, চাঞ্চল্য ডোমকলে

তীব্র গরমের মধ্যে প্রবল নির্বাচনী কাজের চাপ। যার জেরে মুর্শিদাবাদের ডোমকলে এক আধিকারিকের মৃত্যুর অভিযোগ উঠল। মৃতের নাম প্রদীপ মণ্ডল।

‘ভোটের কাজের চাপে’ আধিকারিকের মৃত্যু, চাঞ্চল্য ডোমকলে
  • ১৮ এপ্রিল, ২০২৬ ১৭:০৪
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বহরমপুর: তীব্র গরমের মধ্যে প্রবল নির্বাচনী কাজের চাপ। যার জেরে মুর্শিদাবাদের ডোমকলে এক আধিকারিকের মৃত্যুর অভিযোগ উঠল। মৃতের নাম প্রদীপ মণ্ডল। 

Advertisement

প্রদীপবাবু ডোমকল মহকুমা শাসকের দপ্তরের ডেপুটি ম্যাজিস্ট্রেট পদে কর্মরত ছিলেন। আজ সকালে সরকারি অতিথিশালা ‘ভৈরব’-এর ঘরে হঠাৎই অসুস্থ হয়ে পড়েন। সহকর্মীরা তাঁকে উদ্ধার করে প্রথমে ডোমকল সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে স্থানান্তরিত করা হয় মুর্শিদাবাদ মেডিকেল কলেজে। পথেই তাঁর মৃত্যু হয় বলে জানা গিয়েছে।

মুর্শিদাবাদ মেডিকেল কলেজের সুপার অনাদি রায়চৌধুরী জানিয়েছেন, হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন প্রদীপবাবু। তাঁকে যখন মেডিকেল কলেজে আনা হয়েছিল, তখন শরীরে প্রাণ ছিল না। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন মুর্শিদাবাদের জেলাশাসক তথা জেলা নির্বাচনী আধিকারিক আর অর্জুন এবং এক অতিরিক্ত জেলাশাসক সহ পদস্থ কর্তারা।

সম্পর্কিত সংবাদ