Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

শহরে অফিসঘর বিক্রি বাড়ল

কলকাতার অফিসঘর কেনা বা লিজের হার বাড়ল অনেকটাই।

শহরে অফিসঘর বিক্রি বাড়ল
  • ৮ এপ্রিল, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: কলকাতার অফিসঘর কেনা বা লিজের হার বাড়ল অনেকটাই। চলতি ২০২৬ সালের প্রথম তিনমাস, অর্থাৎ জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত সময়ে শহরের অফিসঘর বিক্রি বা লিজ দেওয়া হয়েছে প্রায় ৪ লক্ষ বর্গফুট। ২০২৫ সালের ওই সময়ে তা ছিল প্রায় ২ লক্ষ বর্গফুট। যে জায়গাগুলি অফিসঘর হিসেবে লিজ দেওয়া হয়েছে, সেগুলির বেশিরভাগের দাম এক কোটি টাকা বা তার কম। ৫০ লক্ষ টাকার কম দামের অফিসঘর বিক্রি হয়েছে ১ হাজার ৫১৪টি ইউনিট। ৫০ লক্ষ বা তার উপর থেকে এক কোটি টাকা পর্যন্ত ইউনিট বিক্রি হয়েছে ১,৪৬৫টি। এছাড়া ৬৬০টি ইউনিট এই তিনমাসে বিক্রি হয়েছে, যেগুলির দাম ২ কোটি  টাকা পর্যন্ত। ১০ থেকে ২০ কোটি টাকার মধ্যে দাম রয়েছে যে ইউনিটগুলির, সেগুলির বিক্রির সংখ্যা হল ১৩। গতবছরের ওই তিনমাসে এত দামি জায়গা অফিসঘর হিসেবে বিক্রি হয়নি।

Advertisement
সম্পর্কিত সংবাদ