Bartaman Logo
৯ জুন, ২০২৬

ওড়িশায় বনকর্তার বাড়ি ও অফিসে হানা, বিপুল সোনা ও নগদ উদ্ধার

হিসেব বহির্ভূত বিপুল সম্পত্তির অভিযোগ। সেই অভিযোগের ভিত্তিতে ওড়িশার ভিজিল্যান্স আধিকারিকরা হানা দিলেন বনদপ্তরের এক আধিকারিকের সঙ্গে সম্পর্কযুক্ত ছ’টি জায়গায়। সেখান থেকে বিপুল পরিমাণ সোনা ও প্রায় দেড় কোটি নগদ উদ্ধার হয়েছে।

ওড়িশায় বনকর্তার বাড়ি ও অফিসে হানা, বিপুল সোনা ও নগদ উদ্ধার
  • ২৬ জুলাই, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

ভুবনেশ্বর: হিসেব বহির্ভূত বিপুল সম্পত্তির অভিযোগ। সেই অভিযোগের ভিত্তিতে ওড়িশার ভিজিল্যান্স আধিকারিকরা হানা দিলেন বনদপ্তরের এক আধিকারিকের সঙ্গে সম্পর্কযুক্ত ছ’টি জায়গায়। সেখান থেকে বিপুল পরিমাণ সোনা ও প্রায় দেড় কোটি নগদ উদ্ধার হয়েছে। জানা গিয়েছে, ওই আধিকারিকের নাম রামচন্দ্র নেপাক। জয়পুর ফরেস্ট রেঞ্জে তিনি কর্মরত ছিলেন। শুক্রবার তাঁর একাধিক ফ্ল্যাট ও অফিস সহ বিভিন্ন জায়গায় হানা দেন ভিজিল্যান্স দপ্তরের উচ্চপদস্থ আধিকারিকরা। তল্লাশিতে ১ কোটি ৪৪ লক্ষ টাকা নগদ উদ্ধার হয়েছে। সেই সঙ্গে চারটি সোনার বিস্কুট ও ১০ গ্রাম ওজনের ১৬টি সোনার কয়েনও বাজেয়াপ্ত করেছেন আধিকারিকরা। শেষ খবর পাওয়া পর্যন্ত রামচন্দ্রের জয়পুরের একটি ফ্ল্যাট থেকে বিপুল নগদ উদ্ধার হয়েছে। সেখানে নোট গোনার মেশিন পাঠানো হয়েছে। ওই আবাসনে আরও একটি ফ্ল্যাটও রয়েছে অভিযুক্ত বন আধিকারিকের। সেখানেও তল্লাশি চলছে। এছাড়া, তাঁর অফিস, জয়পুরের পৈতৃক ভিটেতে তৈরি বিলাসবহুল বাড়ি, শ্বশুরবাড়ি, ভুবনেশ্বরে ভাইয়ের ফ্ল্যাটেও হানা দিয়েছেন ভিজিল্যান্স আধিকারিকরা। 

Advertisement

চলতি সপ্তাহে এই নিয়ে দ্বিতীয়বার কোনও বন আধিকারিকের বাড়ি-অফিসে হানা দিল ভিজিল্যান্স দপ্তর। গত রবিবার কেওনঝড়ের ডিভিশনাল ফরেস্ট অফিসার (ডিএফও) নিত্যানন্দ নায়েকের বাড়ি, অফিস সহ একাধিক স্থানে তল্লাশি চালানো হয়েছে। সেখান থেকে তাঁর নামে থাকা ১১৫টি জমির কাগজ, ২০০ গ্রাম ওজনের সোনা, একটি রাইফেল ছাড়াও কয়েক কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করেছেন আধিকারিকরা। তদন্তকারী সংস্থা সূত্রে খবর, সরকারি আধিকারিক হিসেবে তাঁর নামে সর্বোচ্চ সংখ্যক সম্পত্তির হদিশ মিলেছে। 

Advertisement
সম্পর্কিত সংবাদ