Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / খেলা

অবসরের কোনও পরিকল্পনা নেই, জল্পনার মাঝেই স্পষ্ট করলেন রোহিত

অবসরের কোনও পরিকল্পনা নেই, জল্পনার মাঝেই স্পষ্ট করলেন রোহিত
  • ৪ জানুয়ারি, ২০২৫ ০০:০০
সিডনি, ৪ জানুয়ারি: সিডনি টেস্টের আগে অধিনায়ক রোহিত শর্মার খেলা নিয়ে তৈরি হয়েছিল জল্পনা। শেষ পর্যন্ত রোহিতকে ছাড়াই সিডনি টেস্টে খেলতে নেমেছে ভারত। তবে কানাঘুষো শোনা যাচ্ছিল, এবার অবসর নিতে পারেন ভারত অধিনায়ক। কিন্তু আজ, শনিবার সেই জল্পনাতে নিজেই জল ঢাললেন রোহিত। এদিন সিডনি টেস্টের দ্বিতীয় দিনে জলপানের বিরতিতে প্রথমবার মাঠে প্রবেশ করেন রোহিত। এরপর মধ্যাহ্নভোজের বিরতিতে একটি সাক্ষাৎকারে প্রথমবার মুখ খুললেন তিনি।
Advertisement
রোহিত বলেন, “দলের স্বার্থেই আমি সিডনি টেস্টে না খেলার সিদ্ধান্ত নিয়েছি। কোচ এবং নির্বাচকদের সঙ্গে আমার খুব সহজ কথা হয়েছে। ব্যাট হাতে আমি রান করতে পারিনি। আমি ফর্মে নেই। এটি গুরুত্বপূর্ণ একটি ম্যাচ। সিডনি টেস্টে আমাদের জিততেই হবে। এই কারণেই আমার এই সিদ্ধান্ত।” তিনি আরও বলেন, “অবসরের কোনও পরিকল্পনা নেই। শুধু এই একটা ম্যাচ না খেলার সিদ্ধান্ত নিয়েছি। আমাদের অনেক ব্যাটসম্যানই ফর্মে নেই। দল আমার কাছে আগে। তাই দলের স্বার্থে আমি সিডনি টেস্ট থেকে নিজেকে সরিয়ে নিয়েছি।”
প্রসঙ্গত, সিডনি টেস্টের প্রথম দিনে ফের ‘ব্যর্থ’ হয়েছে ভারতীয় ব্যাটিং। প্রথম ইনিংসে ১৮৫ রানে গুটিয়ে যায় ভারত। তবে আজ, শনিবার দ্বিতীয় দিনে জ্বলে ওঠে ভারতের বোলিং। মাত্র ১৮১ রানেই শেষ হয় অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংস।
সম্পর্কিত সংবাদ