Bartaman Logo
২৮ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

এপিসি কলেজের ইউনিয়ন রুম থেকে মিলল আপত্তিকর সামগ্রী

পরিবর্তনের জমানায় রাজ্যের বিভিন্ন কলেজের ইউনিয়ন রুমের তালা খুললেই উদ্ধার হচ্ছে নানা সামগ্রী।

এপিসি কলেজের ইউনিয়ন রুম থেকে মিলল আপত্তিকর সামগ্রী
  • ১১ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বরানগর: পরিবর্তনের জমানায় রাজ্যের বিভিন্ন কলেজের ইউনিয়ন রুমের তালা খুললেই উদ্ধার হচ্ছে নানা সামগ্রী। তা নিয়ে বিতর্কের শেষ নেই। এই আবহে শুক্রবার নিউ বারাকপুরের এপিসি কলেজের ইউনিয়ন রুম থেকে মিলেছে বিভিন্ন আপত্তিকর সামগ্রী। যা নিয়ে তীব্র বিতর্ক তৈরি হয়েছে। নামপ্রকাশে অনিচ্ছুক তৃণমূল ছাত্র পরিষদের নেতাদের দাবি, পরিকল্পনা করে ওইসব সামগ্রী ঢোকানো হয়েছে।

Advertisement

এদিন দুপুরে ইউনিয়ন রুমের তালা খুললে দেখা যায়, ধুলোয় ঢাকা ঘরের এক কোণে জড়ো করে রাখা হয়েছে লাঠি। ডাস্টবিনে ব্যবহৃত আপত্তিকর সামগ্রী। চারদিকে ছড়িয়ে রয়েছে মদ, ঠান্ডা পানীয়ের বোতল, নেশার সামগ্রী ও একটি পায়জামা। দীর্ঘদিন তালাবন্ধ অবস্থায় থাকা ইউনিয়ন রুম থেকে এইসব সামগ্রী উদ্ধারের পর তীব্র বিতর্ক তৈরি হয়েছে। কলেজ সূত্রে খবর, উদ্ধার হওয়া সামগ্রীর নথি তৈরি করা হয়েছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে। এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করে কলেজের কম্পিউটার সায়েন্স বিভাগের অধ্যাপক ডঃ কুণাল দাস বলেন, এটা আমাদের কাছে লজ্জার ঘটনা। ইউনিয়ন রুমের চাবি কলেজ কর্তৃপক্ষের কাছে ছিল না। অথচ ধুলোর মধ্যে টাটকা পায়ের ছাপ দেখা গিয়েছে। এদিকে, কলেজের ছাত্রছাত্রীদের একাংশের অভিযোগ, টিএমসিপির দখলে ছিল ওই ইউনিয়ন রুম। সাধারণ পড়ুয়াদের সেখানে ঢুকতে দেওয়া হত না। উদ্ধার হওয়া সামগ্রী টিএমসিপি ইউনিয়নের নেতারাই ব্যবহার করেছেন। এই ঘটনায় ক্ষোভ জানিয়ে একাধিক প্রাক্তনী বলেন, শিক্ষা প্রতিষ্ঠানের মর্যাদা নষ্টের ঘটনায় দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া উচিত।

Advertisement
সম্পর্কিত সংবাদ