Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / খেলা

অবৈধ বোলিং অ্যাকশন! সাকিবকে নিষিদ্ধ করল ইংল্যান্ড ক্রিকেট বোর্ড

অবৈধ বোলিং অ্যাকশন! সাকিবকে নিষিদ্ধ করল ইংল্যান্ড ক্রিকেট বোর্ড
  • ১৪ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
ওয়েলস, ১৪ ডিসেম্বর: ইংল্যান্ডের কোনও প্রতিযোগীতাতেই বল করতে পারবেন না সাকিব আল হাসান। অবৈধ বোলিং অ্যাকশনের জন্য বাংলাদেশের অল রাউন্ডারকে নিষিদ্ধ করল ইংল্যান্ড ক্রিকেট বোর্ড (ইসিবি)। ইসিবির মতে, সাকিবের বোলিং অ্যাকশন যাথাযথ নয়।
Advertisement
ইংল্যান্ড ক্রিকেট বোর্ড জানিয়েছে, ইসিবির একটি স্বাধীন পরীক্ষা চালায়। সেখানে দেখা গিয়েছে, সাকিবের বোলিং অ্যাকশন ঠিক নয়। সম্প্রতি তিনি একটি কাউন্টি চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ করেছিলেন। সেই চ্যাম্পিয়নশিপের একটি ম্যাচে সাকিবকে বোলিং অ্যাকশন নিয়ে মাঠে উপস্থিত আম্পায়াররা তাঁর বিরুদ্ধে অভিযোগ করেন। এরপরই পরীক্ষাটি চালানো হয়। ওই পরীক্ষায় দেখা গিয়েছে, বোলিং করার সময়ে সাকিবের কনুই ১৫ ডিগ্রির বেশি ভেঙেছে, যা নিয়ম বিরুদ্ধ। এই কারণেই তাঁকে নিষিদ্ধ কর হল।      
গত সেপ্টেম্বর মাসে ইংল্যান্ডের কাউন্টি চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ করেন সাকিব। সেখানে সারের হয়ে একটিই ম্যাচ খেলেন তিনি। বিপক্ষে ছিল সামারসেট। ওই ম্যাচে ব্যাট হাতে একটি ইনিংসে ১২ রান করেন সাকিব। অন্য ইনিংসে ০ রানেই ঘরে ফিরতে হয় তাঁকে। ইসিবির তরফ থেকে সাকিবকে বল করা থেকে নিষিদ্ধ করার পরই তাঁর কাউন্টি খেলায় অংশগ্রহণ নিয়ে জটিলতা তৈরি হয়েছে।
সম্পর্কিত সংবাদ