বালি, ১ অক্টোবর: ইন্দোনেশিয়ার বালিতে দুর্ঘটনার কবলে পড়লেন বলিউড অভিনেত্রী নুসরত ভারুচা। তাঁকে ভর্তি করা হল স্থানীয় একটি হাসপাতালে। জানা গিয়েছে, কাজের সূত্রেই বালি গিয়েছিলেন তিনি। সেখানে কাজ করার সময়ই কোনোভাবে দুর্ঘটনাটি ঘটে। তাতেই তিনি চোট পেয়েছেন। তবে অভিনেত্রীর চোট গুরুতর কী না সেই বিষয়ে অবশ্য এখনও পর্যন্ত কিছু জানা যায়নি। পাশাপাশি তিনি ঠিক কী ভাবে চোট পেয়েছেন সেই বিষয়েও নির্দিষ্ট তথ্য মেলেনি। তবে চোট পাওয়ার কারণে আপাতত বেশ কিছুদিন তাঁকে বালিতেই চিকিৎসাধীন থাকতে হবে বলে মনে করা হচ্ছে। অন্যদিকে, এই দুর্ঘটনার খবর সামনে আসতেই তাঁর অনুরাগীরা অত্যন্ত উদ্বিগ্ন হয়ে পড়েছেন। অনেকেই সোশ্যাল মিডিয়ায় তাঁর দ্রুত সুস্থতা কামনা করেছেন। বি-টাউনের সহকর্মীরাও সুস্থ হয়ে তাঁর দেশের ফেরার অপেক্ষা করছেন।



