Bartaman Logo
৪ অক্টোবর, ২০২৬

বোরখা পরায় লেবার রুম থেকে বহিষ্কার, ডোডায় বিক্ষোভ নার্সিং ইন্টার্নদের

বোরখা পরায় স্ত্রীরোগ বিভাগের লেবার রুম থেকে বের করে দেওয়ার অভিযোগ। প্রতিবাদে বিক্ষোভ দেখালেন নার্সিং ইন্টার্নরা।

বোরখা পরায় লেবার রুম থেকে বহিষ্কার, ডোডায় বিক্ষোভ নার্সিং ইন্টার্নদের
  • ৪ অক্টোবর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

জম্মু: বোরখা পরায় স্ত্রীরোগ বিভাগের লেবার রুম থেকে বের করে দেওয়ার অভিযোগ। প্রতিবাদে বিক্ষোভ দেখালেন নার্সিং ইন্টার্নরা। জম্মু ও কাশ্মীরের ডোডায় সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালের এই ঘটনায় রাজনৈতিক বিতর্ক তুঙ্গে। শোরগোল তৈরি হওয়ায় তদন্ত কমিটি গঠন করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।

Advertisement

অভিযোগের তির স্ত্রীরোগ বিভাগের প্রধান ডাঃ মধু চিবের দিকে। বোরখা পরায় বুধবার এক নার্সিং পড়ুয়াকে তিনি লেবার রুম থেকে বের করে দিন বলে অভিযোগ। প্রতিবাদে কাজ বয়কট করে হাসপাতালে বিক্ষোভ দেখান নার্সিং ইন্টার্নরা। এক প্রতিবাদী বলেন, বৃহস্পতিবারও একই কারণে দু’জনকে লেবার রুম থেকে বের করে দেওয়া হয়। ধর্মীয় স্বাধীনতায় হস্তক্ষেপের প্রতিবাদে বিক্ষোভ দেখানো হয়েছে। যদিও পরে হাসপাতাল কর্তৃপক্ষের হস্তক্ষেপে বিক্ষোভ প্রত্যাহার করে নেওয়া হয়। এই ইস্যুতে সাত সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। হাসপাতালের সুপার ডাঃ ইরফান তাসাদুকের বক্তব্য, চিকিৎসক মধু চিব শুধুমাত্র ঢেলাঢালা পোশাক ঠিক করে তার উপরে গাউন পরতে বলেছিলেন। অপারেশন থিয়েটার বা লেবার রুমের মতো সংবেদনশীল জায়গায় এটা প্রোটোকলের মধ্যেই পড়ে। কারণ সেখানে চিকিৎসাধীন রোগীদের শরীরে সংক্রমণ ছড়িয়ে পড়ার আশঙ্কা থাকে। 
নার্সিং পড়ুয়ারা বিক্ষোভ প্রত্যাহার করে নিলেও রাজনৈতিক বিতর্ক থামেনি। ডোডার বিধায়ক মেহরাজ মালিক বিষয়টি নিয়ে স্বাস্থ্যমন্ত্রী সাকিনা ইটুর কাছে সরব হন। ক্ষমতাসীন ন্যাশনাল কনফারেন্সের প্রধান মুখপাত্র তনবীর সাদিক বলেন, সংবিধান নাগরিকদের ধর্মীয় রীতিনীতি পালনের স্বাধীনতা নিশ্চিত করেছে। কোনো মহিলা হিজাব পরবেন কি না, সেটি তাঁর ব্যক্তিগত ইচ্ছা ও স্বাধীনতার বিষয়। অন্য কেউ তাতে হস্তক্ষেপ করতে পারে না।   

Advertisement
সম্পর্কিত সংবাদ