Bartaman Logo
১১ আগস্ট, ২০২৬
বর্তমান / খেলা

বিপাকে নুনেজরা

গ্রুপ ‘এইচ’এর শেষ ম্যাচে স্পেনের কাছে ০-১ গোলে হার। তার জেরে গ্রুপ পর্ব থেকেই বিদায় উরুগুয়ের। ২০২২ সালের পর ২০২৬ কাপযুদ্ধেও প্রথম রাউন্ড থেকে ছিটকে গেল দু’বারের শিরোপা জয়ীরা।

বিপাকে নুনেজরা
  • ২৯ জুন, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিউ ইয়র্ক: গ্রুপ ‘এইচ’এর শেষ ম্যাচে স্পেনের কাছে ০-১ গোলে হার। তার জেরে গ্রুপ পর্ব থেকেই বিদায় উরুগুয়ের। ২০২২ সালের পর ২০২৬ কাপযুদ্ধেও প্রথম রাউন্ড থেকে ছিটকে গেল দু’বারের শিরোপা জয়ীরা। শোচনীয় এই ব্যর্থতার জন্য শাস্তি পেলেন ভালভার্দে, ব্রায়ান রডরিগেজরা। তাদের দেশে ফেরার চাটার্ড বিমান ফিরিয়ে নিল উরুগুয়ে ফুটবল ফেডারেশন। ফলে নিজেদের খরচে আমেরিকা থেকে দেশে ফিরতে হবে গোটা দলকে। কাপযুদ্ধের গ্রুপ পর্বের তিন ম্যাচের দু’টিতে ড্র করেছে তারা। একটিতে হেরেছে। এহেন পারফরম্যান্সের জন্য হতাশা প্রকাশ করেছেন কোচ বিয়েলসা।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ