৩৮৩টি পুজো বাড়ল কলকাতায়
  • ১৪ অক্টোবর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বিজেপি রাজ্যে ক্ষমতায় আসার পর এটাই প্রথম পুজো। গত বছরের তুলনায় এবার কলকাতা শহরে পুজোর সংখ্যা বাড়ল। ২০২৫ সালের তুলনায় ৩৮৩টি পুজো বেশি হচ্ছে শহরে। রাজ্য সরকারে তরফে পুজোর অনুমতি চাওয়ার জন্য ‘সহজ’ পোর্টাল চালু করা হয়। সেখানেই এবার প্রচুর সংখ্যায় আবেদনপত্র জমা পড়ে। লালবাজার জানিয়েছে, এ বছরের সব আবেদনপত্র যাচাই করে মোট ৩ হাজার ৩১৯টি বারোয়ারি দুর্গাপুজো আয়োজনের অনুমতি দেওয়া হয়েছে। গত বছর শহরে অনুমোদিত বারোয়ারি পুজোর মোট সংখ্যা ছিল ২ হাজার ৯৩৬। মঙ্গলবার কলকাতা পুলিশের সদর দপ্তর লালবাজারে পুজো গাইড ম্যাপ উদ্বোধন করা হয়। সেখানে শহরের ২১৭টি উল্লেখযোগ্য পুজোর দিকনির্দেশ দেওয়া হয়েছে। কলকাতার পুলিশ কমিশনার অজয় নন্দা বলেন, ‘প্রতিবারের মতো এবারও ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেডের সঙ্গে যৌথ উদ্যোগে পুজো গাইড ম্যাপ উদ্বোধন করা হল। এই ম্যাপ ডিজিটাল মাধ্যমে কলকাতা পুলিশের বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থেকে মিলবে। শহরের পুজো দেখায় সুবিধা হবে দর্শনার্থীদের।’ 

Advertisement