Bartaman Logo
১০ আগস্ট, ২০২৬

কমছে পুণ্যার্থী সংখ্যা, সময়ের আগেই স্থগিত অমরনাথ যাত্রা

নির্ধারিত সময়ের কয়েক সপ্তাহ আগেই বন্ধ হল অমরনাথ যাত্রা। পুণ্যার্থী সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমে যাওয়ায় এই সিদ্ধান্ত।

কমছে পুণ্যার্থী সংখ্যা, সময়ের আগেই স্থগিত অমরনাথ যাত্রা
  • ১০ আগস্ট, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

শ্রীনগর: নির্ধারিত সময়ের কয়েক সপ্তাহ আগেই বন্ধ হল অমরনাথ যাত্রা। পুণ্যার্থী সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমে যাওয়ায় এই সিদ্ধান্ত। জানিয়েছে প্রশাসন। সেইসঙ্গে রয়েছে খারাপ আবহাওয়ার পূর্বাভাস। এ বছর এখনও পর্যন্ত ৪.৭ লক্ষেরও বেশি পুণ্যার্থী অমরনাথের দর্শন করেছেন। প্রথম তিন সপ্তাহেই অধিকাংশ পুণ্যার্থী গুহায় পৌঁছে গিয়েছিলেন। তবে ২৩ জুলাইয়ের পর থেকে এই সংখ্যা দ্রুত কমতে থাকে। কাশ্মীরের ডিভিশনাল কমিশনার অংশুল গর্গ বলেন, ‘পুণ্যার্থী সংখ্যা কমে আসায় যাত্রা স্থগিত করা হয়েছে। পাশাপাশি আবহাওয়া সংক্রান্ত সতর্কতা রয়েছে। যাত্রাপথের মেরামতির কাজও করতে হবে। বলা যেতে পারে, এ বছরের যাত্রা শেষ।’ তিনি আরও জানান, প্রায় দু’মাস ধরে চলার কথা ছিল এবারের অমরনাথ যাত্রা। কিন্তু শুরু হওয়ার মাত্র ১৮ দিনের মধ্যেই পুণ্যার্থীর সংখ্যা দ্রুত কমতে শুরু করে। শেষ পর্যন্ত নির্ধারিত সময়ের কয়েক সপ্তাহ আগেই যাত্রা বন্ধ করে দেওয়া হল। তবে প্রশাসন জানিয়েছে, আগামী ২৮ অগস্ট ‘ছড়ি মুবারক’ নিয়ে পবিত্র গুহায় যাওয়ার প্রথা বজায় থাকবে। ওইদিনই আনুষ্ঠানিক ভাবে এ বছরের অমরনাথ যাত্রার সমাপ্তি ঘোষণা হবে।  উল্লেখ্য, গত ২২ জুলাই অনন্তনাগ শহরের কেন্দ্রে জঙ্গি হামলায় এক পুলিশকর্মীকে গুলি করে হত্যা করা হয়। তার এক সপ্তাহের মধ্যেই পার্শ্ববর্তী কুলগাঁও জেলায় আরও একটি হামলা হয়। সেখানে দুই পরিযায়ী শ্রমিক নিহত হন। ২৩ জুলাই থেকেই অনন্তনাগ-পহেলগাঁও রুটে অমরনাথ যাত্রা বন্ধ ছিল। এর পর থেকে শুধুমাত্র বালতাল রুট দিয়ে পুণ্যার্থীদের গুহার দিকে যাওয়ার অনুমতি দেওয়া হয়। এরপরই কমতে শুরু করে পুণ্যার্থিদের সংখ্যা। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ