Bartaman Logo
১০ জুন, ২০২৬

কাশ্মীরের বিবাহ সহায়তা প্রকল্পে গ্রাহকের সংখ্যা বৃদ্ধি

বিয়ের খরচ আকাশছোঁয়া। নিমন্ত্রণপত্র থেকে শুরু করে বিয়ের একাধিক অনুষ্ঠান, তত্ত্ব, ছবি, সাজসজ্জা, ভোজ, মধুচন্দ্রিমা— সবমিলিয়ে খরচের ঠেলা সামলাতে নাস্তানাবুদ হতে হয় অনেককে।

কাশ্মীরের বিবাহ সহায়তা প্রকল্পে গ্রাহকের সংখ্যা বৃদ্ধি
  • ১২ ফেব্রুয়ারি, ২০২৬ ১২:০২
Prefer us on Google

বিশেষ সংবাদদাতা, শ্রীনগর: বিয়ের খরচ আকাশছোঁয়া। নিমন্ত্রণপত্র থেকে শুরু করে বিয়ের একাধিক অনুষ্ঠান, তত্ত্ব, ছবি, সাজসজ্জা, ভোজ, মধুচন্দ্রিমা— সবমিলিয়ে খরচের ঠেলা সামলাতে নাস্তানাবুদ হতে হয় অনেককে। আর এই বিয়ের বিপুল খরচ সামলাতে জম্মু ও কাশ্মীরে বিবাহ সহায়তা প্রকল্পের সুবিধাভোগীর সংখ্যা বাড়ছে। জানা গিয়েছে, প্রায় ৪২ শতাংশ বেড়েছে এই প্রকল্পের গ্রাহক। 

Advertisement

শ্রীনগরের বাসিন্দা সাকিনা খানের সামনেই বিয়ে। তিনি বলেন, ‘আমাদের পরিবারের পক্ষে বিয়ের খরচ জোগাড় করা খুবই কঠিন হয়ে পড়েছিল। সরকারি প্রকল্প আমাদের সাহায্য করেছে।’ এই প্রকল্পের আওতায় দরিদ্র পরিবারের মেয়েদের বিয়ের জন্য আর্থিক সাহায্য দেওয়া হয়। বর্তমানে যার পরিমাণ ৭৫ হাজার টাকা করা হয়েছে। সরকারের তরফে জানানো হয়েছে, ২০২৪-২৫ অর্থবর্ষে প্রায় ২৬ হাজার মহিলা এই সুবিধা পেয়েছিলেন। ২০২৫-২৬ সেই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৪ হাজার ৩০২। সরকারি হিসাব অনুযায়ী, ২০২৫ সালের ডিসেম্বর পর্যন্ত এই প্রকল্পে প্রায় ২৩৪ কোটি টাকা খরচ হয়েছে।  এই প্রকল্পে অন্তর্ভুক্তির জন্য অন্তত অষ্টম শ্রেণি পাশ করার যোগ্যতার শর্ত রাখা হয়েছিল। তবে বর্তমানে সেটি তুলে দেওয়া হয়েছে। 

Advertisement
সম্পর্কিত সংবাদ