Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

জটিল রোগে হাত-পা অসাড়, বাবার কোলেই পরীক্ষাকেন্দ্রে

বিজ্ঞান নিয়ে পড়াশোনা করতে চায়। বড়ো হতে চায়। সেই স্বপ্ন চোখে নিয়ে জীবনের প্রথম বড়ো পরীক্ষায় বসল ‘মাসকুলার ডিস্ট্রফি’ অসুখে আক্রান্ত রুদ্র বারুই।

জটিল রোগে হাত-পা অসাড়, বাবার কোলেই পরীক্ষাকেন্দ্রে
  • ৩ ফেব্রুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, কল্যাণী: বিজ্ঞান নিয়ে পড়াশোনা করতে চায়। বড়ো হতে চায়। সেই স্বপ্ন চোখে নিয়ে জীবনের প্রথম বড়ো পরীক্ষায় বসল ‘মাসকুলার ডিস্ট্রফি’ অসুখে আক্রান্ত রুদ্র বারুই। এবছর মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে সে। কল্যাণী শহরের পান্নালাল ইনস্টিটিউশনের ছাত্রটির সিট পড়েছে মাঝেরচর সত্যপ্রিয় বিদ্যাপীঠে। তার বাড়ি কল্যাণী চরসরাটিতে। সোমবার বাইকে চাপিয়ে ওকে পরীক্ষাকেন্দ্রে নিয়ে আসা হয়। তারপর কোলে চাপিয়ে পরীক্ষাকেন্দ্রে নিয়ে যান বাবা ও মা। বাবা রবীন বারুই পেশায় ইলেকট্রিশিয়ান। রুদ্র জন্ম থেকে এই অসুখে আক্রান্ত নয়। তবে তিনবছর বয়সে হাঁটতে শেখে। আটবছর পর্যন্ত ভালোভাবেই হাঁটাচলা করত। তারপর মাসকুলার ডিস্ট্রফি রোগে হঠাৎ আক্রান্ত হয়। চিকিৎসা হলেও বর্তমানে হাঁটতে বা হাত পর্যন্ত তুলতে পারে না। শিরদাঁড়া বেঁকে গিয়েছে। কলম দিয়ে লিখতেও সমস্যা। রবীন বারুই বলেন, ‘রাইটার নিয়ে পরীক্ষা দেওয়ার কথা বলা হয়েছিল। কিন্তু ছেলে রাজি হয়নি। মাধ্যমিকের পর বিজ্ঞান নিয়ে পড়তে চায়।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ