Bartaman Logo
২৩ আগস্ট, ২০২৬
বর্তমান / বিদেশ

নিউইয়র্কের নাইটক্লাবে বন্দুকবাজের হানা, জখম ১০

বর্ষবরণের রাতেই রক্তাক্ত মার্কিন মুলুকের নিউ ইয়র্ক সিটি। এলোপাথাড়ি গুলি চলল ওই শহরের একটি নাইট ক্লাবে। ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ১০ জন।

নিউইয়র্কের নাইটক্লাবে বন্দুকবাজের হানা, জখম ১০
  • ২ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিউইয়র্ক, ২ জানুয়ারি: বর্ষবরণের রাতেই রক্তাক্ত মার্কিন মুলুকের নিউ ইয়র্ক সিটি। এলোপাথাড়ি গুলি চলল ওই শহরের একটি নাইট ক্লাবে। ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ১০ জন। বুধবার রাত প্রায় সাড়ে ১১টা নাগাদ নিউ ইয়র্কের অ্যামাজুরা ক্লাবটিতে গুলি চালানোর ঘটনাটি ঘটে। তখন বর্ষবরণের উৎসবে মাতোয়ারা প্রায় সকলেই। ক্লাবে থাকা সকলেই নাচ-গান, খানাপিনায় ব্যস্ত। তখন আচমকাই এক বন্দুকবাজ ক্লাবে ঢুকে এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে, দাবি প্রত্যক্ষদর্শীদের। তখন প্রাণভয়ে ক্লাবে থাকা সকলেই ছুটোছুটি শুরু করে দেন। জখম  হন ১০ জন। সেদেশের পুলিস জানিয়েছে, তড়িঘড়ি আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে কারও আঘাতই তেমন গুরুতর নয়। অন্যদিকে, এখনও পর্যন্ত অভিযুক্তের কোনও খোঁজ পাওয়া যায়নি। তাঁর খোঁজে এলাকায় তল্লাশি চালাচ্ছে পুলিস।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ