Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

এজেন্সি প্রথার বিরুদ্ধে সোচ্চার হলেন এনএসকিউএফ শিক্ষকরা

ভোটের আগে নিজেদের ভাতাবৃদ্ধি, এজেন্সি প্রথার অবসানের দাবিতে আন্দোলন আরও তীব্র করতে চাইছেন এনএসকিউএফ শিক্ষকরা। বিভিন্ন স্কুলে নবম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত বৃত্তিমূলক বিষয়গুলি পড়িয়ে থাকেন তাঁরা

এজেন্সি প্রথার বিরুদ্ধে সোচ্চার হলেন এনএসকিউএফ শিক্ষকরা
  • ১৫ মার্চ, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ভোটের আগে নিজেদের ভাতাবৃদ্ধি, এজেন্সি প্রথার অবসানের দাবিতে আন্দোলন আরও তীব্র করতে চাইছেন এনএসকিউএফ শিক্ষকরা। বিভিন্ন স্কুলে নবম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত বৃত্তিমূলক বিষয়গুলি পড়িয়ে থাকেন তাঁরা। তবে, তাঁরা চুক্তির ভিত্তিতে নিযুক্ত হন এজেন্সির মাধ্যমে। এজেন্সি তাঁদের অনেক কম টাকা বেতন হিসাবে দেয় বলে অভিযোগ দীর্ঘদিনের। শুধু কম বেতনই নয়, দীর্ঘদিন ধরে তাঁদের বেতন আটকেও রাখা হয় বলে অভিযোগ। তাই এজেন্সি প্রথার অবসান ঘটিয়ে তাঁদের সরাসরি শিক্ষাদপ্তরের আওতায় আনা হোক, এই দাবি কয়েক হাজার শিক্ষকের। কিছুদিন আগে এই দাবিতে তাঁরা বিকাশ ভবন অভিযানও করেছিলেন। তবে, এখনও সরকারের তরফে এরকম আশ্বাস এখনও মেলেনি। ইতিমধ্যেই আইসিটি বা কম্পিউটার শিক্ষকদের সরাসরি নিজেদের পে রোলের অধীনে আনতে শুরু করেছে সরকার। কয়েক হাজার শিক্ষক-শিক্ষিকা ইতিমধ্যে সেই আওতায় এসেছেন। একইভাবে তাঁদেরও আইসিটি বা পার্শ্বশিক্ষকদের মতো মর্যাদা দেওয়া হোক বলে তাঁদের দাবি। যদিও শিক্ষাকর্তাদের অভিযোগ, এই প্রকল্পে কেন্দ্রের অনুদান বহুদিনই বন্ধ হয়েছে। ফলে এঁদের স্থায়ীকরণ বা ভাতাবৃদ্ধির ক্ষেত্রে রাজ্যের বড়সড় আর্থিক দায় জড়িয়ে রয়েছে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ