Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / খেলা

নর্তজে, এনগিডিকে রেখে দল ঘোষণা দক্ষিণ আফ্রিকার

নর্তজে, এনগিডিকে রেখে দল ঘোষণা দক্ষিণ আফ্রিকার
  • ১৪ জানুয়ারি, ২০২৫ ০০:০০
জোহানেসবার্গ: খেতাবি মঞ্চে মুখ থুবড়ে পড়ার দৃশ্য দক্ষিণ আফ্রিকার ক্রিকেট ইতিহাসে নতুন নয়। বার বার আশা জাগিয়েও আইসিসি’র টুর্নামেন্ট থেকে তাদের ফিরতে হয়েছে খালি হাতে। জুটেছে ‘চোকার্স’ তকমা। তা কি এবার ঘুচবে? চ্যাম্পিয়ন্স ট্রফিতে কি খেতাব জিততে পারবে প্রোটিয়া বাহিনী? একগুচ্ছ প্রশ্ন সামনে রেখেই মিনি বিশ্বকাপের প্রাথমিক দল ঘোষণা করল দক্ষিণ আফ্রিকা। চোট সারিয়ে ফিরেছেন লুঙ্গি এনগিডি, অ্যানরিখ নর্তজে, যা নিঃসন্দেহে তাদের পেস আক্রমণকে শক্তিশালী করবে। 
Advertisement
২০২৩ সালে একদিনের বিশ্বকাপে সেমি-ফাইনালে থেমেছিল প্রোটিয়াদের দৌড়। তবে মিনি বিশ্বকাপে তেম্বা বাভুমার নেতৃত্বে দক্ষিণ আফ্রিকা চমক দিতে পারে বলে অভিমত ক্রিকেট বিশেষজ্ঞদের। ব্যাটিংয়ে বড় ভরসা হেনরিখ ক্লাসেন, আইডেন মার্করাম, ডেভিড মিলার। পেস আক্রমণে নর্তজে, এনগিডির সঙ্গী মার্কো জানসেন, রাবাডা এবং কোয়েৎজি। স্পিনার তাবরেজ শামসি ও কেশব মহারাজের উপর ভরসা রেখেছেন দক্ষিণ আফ্রিকার জাতীয় নির্বাচকরা। 
ঘোষিত দক্ষিণ আফ্রিকার স্কোয়াড: তেম্বা বাভুমা (ক্যাপ্টেন), টনি ডি জর্জি, মার্কো জানসেন, হেনরিখ ক্লাসেন, কেশব মহারাজ, আইডেন মার্করাম, ডেভিড মিলার, উইয়ান মালডার, লুঙ্গি এনগিডি, অ্যানরিখ নর্তজে, কাগিসো রাবাডা, রায়ান রিকেলটন, তাবরেজ শামসি, ট্রিস্টান স্টাবস, রসি ফন ডার ডুসেন।
সম্পর্কিত সংবাদ