Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / খেলা

নর্থইস্টের বিরুদ্ধে ড্র ওড়িশার

নর্থইস্টের বিরুদ্ধে ড্র ওড়িশার
  • ৪ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: চড়া মেজাজের ম্যাচে নর্থইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে ২-২ গোলে ড্র করল ওড়িশা এফসি। পেড্রো বেনালির নর্থইস্টের হয়ে জোড়া গোল আলেদাইন আজারের। চলতি টুর্নামেন্টে ১৮ গোল করে সবার আগে তিনিই। মরক্কান ফুটবলার সবাইকে ছাপিয়ে যাচ্ছেন। অন্যদিকে, ওড়িশার হয়ে স্কোরশিটে নাম তোলেন থইবা ও ইসাক। শেষমুহূর্তে জাল কাঁপিয়ে ওড়িশার মান বাঁচান এই ইসাক। লিগ টেবিলে ১৯ ম্যাচে ২৯ পয়েন্ট নিয়ে আপাতত চতুর্থ স্থানে রইল নর্থইস্ট ইউনইটেড। এক ম্যাচ কম খেলে ওড়িশার সংগ্রহ ২৫ পয়েন্ট। এদিকে, সোমবারও রেফারিং নিয়ে বিতর্ক অব্যাহত। ম্যাচের পর রেফারির দিকে তেড়ে যাওয়ায় লাল কার্ড দেখেন ওড়িশা কোচ সের্গিও লোবেরা। কোনওরকমে বাকিরা সামলান তাঁকে। আপাতত সুপার সিক্সে ভালো জায়গায় পৌঁছনোই ওড়িশা এফসি’র মূল লক্ষ্য।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ