Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / খেলা

নর্থইস্টের বিরুদ্ধে দল সাজাতে জেরবার মহমেডান স্পোর্টিং

নর্থইস্টের বিরুদ্ধে দল সাজাতে জেরবার মহমেডান স্পোর্টিং
  • ৩ জানুয়ারি, ২০২৫ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: গুয়াহাটিতে কঠিন পরীক্ষার সামনে মহমেডান স্পোর্টিং। শুক্রবার অ্যাওয়ে ম্যাচে সাদা-কালো ব্রিগেডের প্রতিপক্ষ নর্থইস্ট ইউনাইটেড। পেড্রো বেনালির দল গত ম্যাচে মুম্বইকে ৩-০ গোলে উড়িয়ে টগবগিয়ে ফুটছে। ঘরের মাঠে চেরনিশভ ব্রিগেডকে উড়িয়ে দিতে মুখিয়ে আলেদাইন, জিতিনরা। অন্যদিকে, হেভিওয়েট বিপক্ষের বিরুদ্ধে নামার আগে দল সাজাতে জেরবার মহমেডানের রুশ কোচ। কার্ড সমস্যায় নেই কাসিমভ ও আদিঙ্গা। চোটের কারণে আগেই ছিটকে গিয়েছেন জোসেফ ও মানজোকি। এদের মধ্যে কাসিমভের ঘাটতি মেটানোই বড় চ্যালেঞ্জ। উজবেকিস্তানের ফুটবলার গোটা দলের ফুসফুস। লিগ টেবিলে ১৩ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে সর্বনিম্ন স্থানে রয়েছে মহমেডান স্পোর্টিং। অন্যদিকে সমসংখ্যক ম্যাচে নর্থইস্টের পয়েন্ট ২১।
Advertisement
সম্পর্কিত সংবাদ