নিজস্ব প্রতিনিধি, কলকাতা: অ্যাওয়ে ম্যাচে নর্থইস্ট ইউনাইটেডকে হারিয়ে লিগ টেবিলে চতুর্থ স্থানে উঠে এল মুম্বই সিটি। শুক্রবার গুয়াহাটিতে আলেদাইন আজারেদের ২-০ গোলে হারায় পিটার ক্র্যাটকির দল। ম্যাচের ৪১ মিনিটে বিপিন সিংয়ের গোলে লিড নেয় মুম্বই (১-০)। দ্বিতীয়ার্ধের অন্তিম লগ্নে ব্যবধান বাড়ান ছাংতে (২-০)। আপাতত ১৯ ম্যাচে মুম্বইয়ের পয়েন্ট ৩১। অন্যদিকে, ২০ ম্যাচে ২৯ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে পেড্রো বেনালির দল। নর্থইস্টের হারে কিঞ্চিত সুবিধা হল ইস্ট বেঙ্গলের।



