Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / খেলা

নিরপেক্ষ ভেন্যুতেই ভারত-পাকিস্তান মহারণ! চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে বড় আপডেট আইসিসি-র

নিরপেক্ষ ভেন্যুতেই ভারত-পাকিস্তান মহারণ! চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে বড় আপডেট আইসিসি-র
  • ১৯ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
নয়াদিল্লি, ১৯ ডিসেম্বর: নিরপেক্ষ ভেন্যুতেই হবে ভারত ও পাকিস্তানের ম্যাচ। বৃহস্পতিবার এই সিদ্ধান্তের কথা জানাল আইসিসি। ভারত ও পাকিস্তান উভয় বোর্ডের সম্মতিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফলে আসন্ন ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত বনাম পাকিস্তান ম্যাচ যে দুবাইতে অনুষ্ঠিত হবে তা কার্যত নিশ্চিত। তবে শুধুমাত্র ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফি নয়, ২০২৭ সাল পর্যন্ত ভারত ও পাকিস্তানের মধ্যেকার আইসিসি ম্যাচ অুনষ্ঠিত হবে নিরপেক্ষ ভেন্যুতেই।
Advertisement
আইসিসি-র নয়া সিদ্ধান্তের জেরে ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তানে গিয়ে খেলতে হচ্ছে না ভারতকে। তবে তার বদলিতে পাকিস্তানও ২০২৭ সাল পর্যন্ত ভারতের মাটিতে কোনও আইসিসি ম্যাচ খেলবে না। এরফলে ২০২৫ মহিলা বিশ্বকাপ, পুরুষ টি-২০ বিশ্বকাপ ও ২০২৮ সালের মহিলা টি-২০ বিশ্বকাপ অনুষ্ঠিত হবে হাইব্রিড মডেলেই। অর্থাৎ ভারত ও পাকিস্তানের জন্য থাকবে নিরপেক্ষ ভেন্যু।
উল্লেখ্য, আগামী ১৯ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি। এই টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ হবে ৯ মার্চ। ভারত ও পাকিস্তান ছাড়াও আফগানিস্তান, বাংলাদেশ, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউজিল্যান্ড ও সাউথ আফ্রিকা এই টুর্নামেন্ট খেলবে। তবে পাকিস্তানের মাটিতে খেলতে হবে না ভারতকে।
সম্পর্কিত সংবাদ