নয়াদিল্লি: এখন সেলিব্রিটিদের বিবাহ মানেই তার সঙ্গে জুড়ে থাকে বিপণন। সেইমতো সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হয় ছবি। কিন্তু নীরজ চোপড়া ব্যতিক্রমী। ওলিম্পিকসে দু’বারের পদকজয়ী যেভাবে প্রচারমাধ্যম ও ভক্তদের নজর এড়িয়ে চুপিসারে হিমানী মোরকে বিয়ে করেছেন, তাতে বিস্মিত ক্রীড়ামহল। রবিবার রাতের দিকে নেটদুনিয়ায় বিবাহের খবর প্রকাশ্যে আনেন নীরজ। সঙ্গে সঙ্গে চাঞ্চল্য পড়ে যায়। যোগাযোগ করা হলে কাকা ভীম সিং বলেন, ‘ওরা দু’জনেই আগে থেকে পরিচিত। বছর দুয়েক আগে বন্ধুদের মাধ্যমেই ওদের আলাপ। বিবাহ অনুষ্ঠানে শুধুমাত্র দুই পরিবারের সদস্যরাই উপস্থিত ছিলেন।’



