Bartaman Logo
৪ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

এবার শওকতের খোঁজে এনআইএ

এবার শওকতের খোঁজে এনআইএ
  • ৪ জুন, ২০২৬ ১০:১৪

নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: ভাঙড় বিস্ফোরণ মামলায় সওকত মোল্লার বাড়িতে এনআইএর তদন্তকারীরা। ভোটের আগে গত মার্চ মাসে ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠেছিল ভাঙড়। আর এই বিস্ফোরণ মামলার তদন্তে বৃহস্পতিবার সকালে প্রাক্তন তৃণমূল বিধায়ক সওকত মোল্লার জীবনতলার বাড়িতে পৌঁছায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার একটি দল। সূত্রের খবর, বিস্ফোরণে একজনের মৃত্যুর ঘটনার তদন্তে নথি খতিয়ে দেখা ও তথ্য সংগ্রহের কাজ চলছে। অভিযোগ ওই বোমা শওকতের নির্দেশ মতো বাঁধা হচ্ছিল। এর জন্য উত্তর ২৪ পরগনার থেকে বোম বাঁধা বিশেষজ্ঞদের নিয়ে এসেছিল এই তৃণমূল নেতা। ইতিমধ্যেই আটক করা হয়েছে তার ছেলে ইমরান মোল্লাকে। জিজ্ঞাসাবাদ কর হচ্ছে তাকে।  শওকতকে বাড়িতে পাওয়া যায়নি। তার ছেলেকে সঙ্গে নিয়ে বিভিন্ন জায়গায় খোঁজ চালানো হচ্ছে প্রাক্তন তৃণমূল বিধায়কের। শওকতের খোঁজে তার ছেলের বিলাসবহুল রিসর্টেও খোঁজ চালায় এনআইএর দল। হানা দেওয়া হয় তৃণমূল নেতার দলীয় কার্যালয়ে। 

Advertisement

জানা গিয়েছে, বিধানসভা নির্বাচনের আগে দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়ের চালতাবেড়িয়া অঞ্চলের বামুনিয়া এলাকায় বোমা বিস্ফোরণ হয়। ঘটনায় এক জন নিহত হওয়ার পরেই এনআইএ তদন্তের দাবি উঠেছিল। ঘটনার তদন্তভার নিয়ে এনআইএ বেশ কয়েকজনকে গ্রেপ্তারও করেছে ইতিমধ্যেই। বামুনিয়ার যে এলাকায় বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছিল সেই গ্রামের বেশ কয়েকটি বাড়িতেও যান এনআইএর তদন্তকারীরা।

সম্পর্কিত সংবাদ