Bartaman Logo
২৪ আগস্ট, ২০২৬
বর্তমান / রাজ্য

‘বেসুরো’ কেষ্টর বাড়ির সামনে এবার ‘গেরুয়া’ পতাকা! তবে কি…?

বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের ভরাডুবির পর দলের একের পর এক নেতা, বিধায়ক-সাংসদের বক্তব্যে ‘বিদ্রোহ’র আঁচ পাওয়া যাচ্ছিল।

‘বেসুরো’ কেষ্টর বাড়ির সামনে এবার ‘গেরুয়া’ পতাকা! তবে কি…?
  • ১৩ জুন, ২০২৬ ১০:২১
Prefer us on Google

সংবাদদাতা, বোলপুর: বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের ভরাডুবির পর দলের একের পর এক নেতা, বিধায়ক-সাংসদের বক্তব্যে ‘বিদ্রোহ’র আঁচ পাওয়া যাচ্ছিল। সেই তালিকায় নাম জুড়েছে বীরভূমের প্রভাবশালী তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল ওরফে কেষ্টরও। এই আবহের মধ্যেই শুক্রবার গভীর রাতে বোলপুরের নিচুপট্টি এলাকায় অবস্থিত অনুব্রত মণ্ডলের বাড়ির সামনে টাঙিয়ে দেওয়া হল অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের (এবিভিপি) পতাকা।

Advertisement

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, অনুব্রতর বাড়ির সামনের তৃণমূল কংগ্রেসের দলীয় পতাকা স্ট্যান্ডের নীচে এবিভিপির পতাকা লাগানো হয়। শনিবার সকালে বিষয়টি নজরে আসতেই এলাকায় শুরু হয়েছে গুঞ্জন। এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতর। একসময় অনুব্রতকে ‘বীরভূমের বাঘ’ বলেছিলেন তৃণমূলের বর্ষীয়ান নেতা তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী ফিরহাদ হাকিম। সেই অনুব্রতর বাড়ির সামনে ঘাসফুল ছাড়া অন্য কোনো দল বা সংগঠনের পতাকা আগে কখনো দেখা যায়নি। এমনই বক্তব্য এলাকাবাসীর। ফলে ঘটনাটি নিয়ে বিভিন্ন মহলে জোর আলোচনা শুরু হয়েছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ