Bartaman Logo
২১ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

এবার অভিষেকের বিরুদ্ধে থানায় বিজেপি নেতার স্ত্রী

বিজেপি নেতা অভিজিৎ দাসের স্ত্রী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন। নিরাপত্তাহীনতার কারণে থানায় গিয়েছেন তিনি। বিস্তারিত পড়ুন।

এবার অভিষেকের বিরুদ্ধে থানায় বিজেপি নেতার স্ত্রী
  • ২১ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: ফের ডায়মন্ডহারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ দায়ের হল। এবার বিজেপি নেতা অভিজিৎ দাসের স্ত্রী বিষ্ণুপুর থানায় লিখিত নালিশ জানিয়েছেন। তাঁর অভিযোগ, কয়েকদিন আগে সাংসদ তাঁর এমপি কার্যালয় ভাঙা নিয়ে যে মন্তব্য করেছিলেন তাতে হুমকির সুর ছিল। এর ফলে আমি আতঙ্কিত। কারণ অতীতে আমার স্বামীর উপর হামলা হয়েছে। তাই সেই বক্তব্যের প্রেক্ষিতে আবার আমাদের ওপর হামলা নেমে আসতে পারে। নিরাপত্তাহীনতায় ভুগছি। সে কারণে থানার দ্বারস্থ হয়েছি। 

Advertisement

এদিকে, ডায়মন্ডহারবার থানায় বিদ্রোহী তৃণমূল বিধায়ক শামিম আহমেদের বিরুদ্ধেও অভিযোগ করেছেন অভিজিৎবাবু। তাঁর দাবি, ডায়মন্ডহারবার মহিলা বিশ্ববিদ্যালয়ে কর্মরত ছিলেন শামিম। টানা বেশ ক’মাস কাজে না এসেও বেতন তুলেছেন তিনি। এই ঘটনার তদন্ত প্রয়োজন। তাই থানায় অভিযোগ জানানো হয়েছে।  

Advertisement
সম্পর্কিত সংবাদ