Bartaman Logo
৮ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / খেলা

তৃতীয় রাউন্ডে নোভাক জকোভিচ

বয়স ৩৮। তিনি কবে অবসর নিবেন তা নিয়ে জোর চর্চা টেনিস মহলে।বয়স ৩৮। তিনি কবে অবসর নিবেন তা নিয়ে জোর চর্চা টেনিস মহলে।

তৃতীয় রাউন্ডে নোভাক জকোভিচ
  • ২৩ জানুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

মেলবোর্ন: বয়স ৩৮। তিনি কবে অবসর নিবেন তা নিয়ে জোর চর্চা টেনিস মহলে। কিন্তু নোভাক জকোভিচের ভ্রুক্ষেপ নেই। লাল সুরকির কোর্ট হোক বা উইম্বলডন, দাপিয়ে বেড়াচ্ছেন জোকার। অস্ট্রেলিয়ান ওপেনে বৃহস্পতিবার স্ট্রেট সেটে জিতে তৃতীয় রাউন্ডে পৌঁছে গেলেন জকোভিচ। এদিন ফ্রান্সিসকো মায়েস্ত্রেলিকে হারান তিনি। ম্যাচের ফল ৬-৩, ৬-২, ৬-২। দর্শকদের দিকে হাত নেড়ে অভিবাদন গ্রহণ করেন ২৪টি গ্ল্যান্ড স্লাম জয়ী জোকার। ম্যাচের পর অবসর প্রসঙ্গ উঠতেই তাঁর মন্তব্য, ‘টেনিস দারুণ উপভোগ করছি। কোর্টে নামার অনুভূতি ভাষায় প্রকাশ করা অসম্ভব। তবে টান কমলে অবসর নিতে দ্বিধা করব না।’ রীতিমতো রসিকতা করে বলেছেন, ‘সবাইকে নেমন্তন্ন করে ফেয়ারওয়েল ট্যুরের ভাবনা রয়েছে।’ এদিকে, জানিক সিনারও রয়েছেন দুরন্ত ফর্মে। অজি খেলোয়াড় জেমস ডাকওয়ার্থকে হেলায় হারান তিনি। ম্যাচের ফল ৬-১, ৬-৪, ৬-২। স্থানীয় জেমসের প্রতি দর্শকদের পূর্ণ সমর্থন থাকলেও লাভের লাভ হয়নি। কাসপার রুড হারালেন মুনারকে। স্ট্রেট সেটে ম্যাচের ফল ৬-৩, ৭-৫, ৬-৪। জয়ের ধারা অব্যাহত রাখলেন সিসিপাসও। টমাস মাহাকের বিরুদ্ধে পিছিয়ে পড়েও প্রত্যাবর্তন ঘটালেসন তিনি। ম্যাচের ফল ৪-৬, ৬-৩, ৭-৫, ৭-৫।

Advertisement

এদিকে, মহিলাদের সিঙ্গলসে প্রতিজ্ঞাবদ্ধ দেখাচ্ছে ইগা সুইয়াটেককে। চেক প্রজাতন্ত্রের মেরি বৌজকোভাকে স্ট্রেট সেটে হারান তিনি। এক্ষেত্রে ম্যাচের ফল ৬-২ ও ৬-৩। গতবারের চ্যাম্পিয়ন ম্যাডিসন কিজও ফর্ম বজায় রেখেছেন। আমেরিকার অ্যাশলিন ক্রুগারকে বশ মানান তিনি। এছাড়া এক সেট খুইয়ে তৃতীয় রাউন্ডে পৌঁছালেন নাওমি ওসাকা। বিশ্বের ১৬ নম্বর ওসাকা হারান ক্রিস্টিকে। ফল ৬-৩, ৪-৬, ৬-২। শুক্রবার রড লেভার এরিনায় নামবেন কার্লোস আলকাজার। ফরাসি কোরেন্টেন মোলেটকে পরাস্ত করে চতুর্থ রাউন্ডে যেতে মরিয়া তিনি।

Advertisement
সম্পর্কিত সংবাদ