Bartaman Logo
৬ জুলাই, ২০২৬
বর্তমান / খেলা

শেষ আটে নোভাক জকোভিচ

রজার ফেডেরারকে টপকে নোভাক জকোভিচ উইম্বলডনে ১০৬তম জয় পেলেন। ইতিহাস গড়ার দিনে তিনি শেষ আটে উঠলেন। বিস্তারিত পড়ুন।

শেষ আটে নোভাক জকোভিচ
  • ৬ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

লন্ডন: রজার ফেডেরারকে টপকে গেলেন নোভাক জকোভিচ। রবিবার উইম্বলডনে পুরুষদের সিঙ্গলসের কোয়ার্টার-ফাইনালে উঠলেন তিনি। যা এই আসরে জোকারের রেকর্ড ১০৬তম জয়। ফেডেরারের রয়েছে ১০৫টি জয়। ইতিহাস গড়ার দিনে সার্বিয়ান মহাতারকা ৭-৬ (৮-৬), ৬-৩, ৩-৬, ৬-৩ সেটে হারালেন রাশিয়ার রোমান সাফিউলিনকে। এই নিয়ে ১৭বার উইম্বলডনের শেষ আটে উঠলেন জকোভিচ। সার্বিকভাবে, মোট ৬৬বার গ্র্যান্ড স্ল্যামের কোয়ার্টার-ফাইনালের টিকিট অর্জন করলেন তিনি। এটাও সর্বকালীন রেকর্ড। এবার তাঁর প্রতিদ্বন্দ্বী অগার-অ্যালিয়াসিমে ও ডেভিডোভিচের ম্যাচের জয়ী। এদিকে, মহিলাদের সিঙ্গলসে কোয়ার্টার ফাইনালে উঠলেন চতুর্থ বাছাই জেসিকা পেগুলা ও দশম বাছাই ক্যারোলিনা মুচোভা। তাঁরা হারালেন যথাক্রমে ইভা জোভিচ ও বারবারা ক্রেজিকোভাকে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ