Bartaman Logo
৫ অক্টোবর, ২০২৬
বর্তমান / রাজ্য

নতুনপাড়া দুর্গাপুজো কমিটি: পঞ্চমীতে এক রঙের শাড়ি পরে মণ্ডপে প্রতিমা নিয়ে আসবেন সদস্যরা

মহিলাদের উদ্যোগে এবং তাঁদের পরিশ্রমে ২০২৩ সাল থেকে পুজো হয়ে আসছে জল্পেশ মোড় নতুনপাড়া দুর্গাপুজো কমিটির

নতুনপাড়া দুর্গাপুজো কমিটি: পঞ্চমীতে এক রঙের শাড়ি পরে মণ্ডপে প্রতিমা নিয়ে আসবেন সদস্যরা
  • ৫ অক্টোবর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সোমনাথ চক্রবর্তী, ময়নাগুড়ি: মহিলাদের উদ্যোগে এবং তাঁদের পরিশ্রমে ২০২৩ সাল থেকে পুজো হয়ে আসছে জল্পেশ মোড় নতুনপাড়া দুর্গাপুজো কমিটির। এবার এই পুজোর চতুর্থ বর্ষ। পাড়ার মহিলারা এক রঙের শাড়ি পরে প্রদীপ জ্বালিয়ে মণ্ডপে উমাকে নিয়ে আসেন। প্রতিবছর পঞ্চমীর দিন দেবীকে আনা হয় মণ্ডপে। এ বছরেও একই আয়োজন। এবার পুজো কমিটির পদে রয়েছেন মহিলারা। 

Advertisement

এ বছর মাধবডাঙা-১ গ্রাম পঞ্চায়েতের জল্পেশ মোড় নতুনপাড়া দুর্গাপুজো কমিটির সভাপতির দায়িত্বে রয়েছেন পপি অধিকারী, সহ সভাপতি শঙ্করী দে। সম্পাদক রিতা দাস বসাক। সহ সম্পাদক মামনি সিংহ রায় ও পিংকি মণ্ডল। কোষাধ্যক্ষ করা হয়েছে আদুরি সরকারকে। সহ কোষাধ্যক্ষ তমালি রায়বীর। এবার মণ্ডপ তৈরি করছেন স্থানীয় শিল্পী সুমিত রায়। 
২০২৩ সালে এলাকার কিছু লোক নিজেদের উদ্যোগে পাড়ায় দুর্গাপুজোর সূচনা করেছিলেন। কমিটিতে মহিলারা থাকলেও পুরুষ সদস্যরাও রয়েছেন। হাতে আর কয়েকদিন সময়। তাই এখন থেকেই মণ্ডপ সহ অন্যান্য কাজ শুরু হয়ে গিয়েছে। 
পুজো কমিটির সদস্যরা জানিয়েছেন, সারা বছর অধীর আগ্রহে পড়ার লোকজন দুর্গাপুজোর জন্য অপেক্ষা করে থাকেন। পুজোর ক’দিন মণ্ডপে প্রচুর ভিড় হয়। এলাকার কচিকাঁচাদের নিয়ে হয় প্রতিযোগিতামূলক অনুষ্ঠান। দশমীর দিন সিঁদুর খেলায় মেতে ওঠেন পাড়ার মহিলারা। 
পুজো কমিটির সদস্য সঞ্জয় সরকার, রতন রায়, শংকর সরকার, সুমন রায়, কৃষ্ণ সেন, বাপ্পা সেন, দিলীপ সেন বলেন, পঞ্চমীতে এবারও পুজোর উদ্বোধন করা হবে। মণ্ডপে গল্পের আসর বসবে। পড়ার মহিলারা এই পুজো করতে যথেষ্ট পরিশ্রম করেন। তাঁদের প্রচেষ্টাতেই এই পুজো সফল হয়ে উঠছে প্রতিবছর। সপ্তমী, অষ্টমী ও নবমীতে প্রসাদ বিতরণ করা হবে।

Advertisement
সম্পর্কিত সংবাদ