Bartaman Logo
২ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

অম্বুবাচী মেলা উপলক্ষ্যে বিশেষ ব্যবস্থা উত্তর-পূর্ব সীমান্ত রেলের

প্রতিবছরের মতো অম্বুবাচী মেলার ভক্তের ঢল নেমেছে কামাখ্যা তথা গুয়াহাটিতে। উত্তর-পূর্ব সীমান্ত রেল কামাখ্যা মন্দিরে অম্বুবাচী মেলায় আগত তীর্থযাত্রীদের সুবিধার্থে একগুচ্ছ উদ্যোগ নিয়েছে।

অম্বুবাচী মেলা উপলক্ষ্যে বিশেষ ব্যবস্থা উত্তর-পূর্ব সীমান্ত রেলের
  • ২৪ জুন, ২০২৫ ০৪:০০

সংবাদদাতা, শিলিগুড়ি: প্রতিবছরের মতো অম্বুবাচী মেলার ভক্তের ঢল নেমেছে কামাখ্যা তথা গুয়াহাটিতে। উত্তর-পূর্ব সীমান্ত রেল কামাখ্যা মন্দিরে অম্বুবাচী মেলায় আগত তীর্থযাত্রীদের সুবিধার্থে একগুচ্ছ উদ্যোগ নিয়েছে। 

Advertisement

উত্তর-পূর্ব সীমান্ত রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কপিঞ্জলকিশোর শর্মা  এক বিজ্ঞপ্তিতে জানান, অতিরিক্ত যাত্রীদের চাহিদা পূরণ করতে কামাখ্যা এবং গুয়াহাটি স্টেশনে স্পেশাল টিকিট কাউন্টার খোলা হয়েছে। তীর্থযাত্রীদের দ্রুত এবং ঝামেলামুক্ত টিকিট কাটার সুবিধার্থে এই অতিরিক্ত কাউন্টারগুলি ২৪ ঘণ্টাই চালু রয়েছে।
ভক্তদের সহায়তার জন্য নর্থ-ইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ে উইমেনস ওয়েলফেয়ার অর্গানাইজেশনও এগিয়ে এসেছে। সভানেত্রী শালিনী শ্রীবাস্তবের নেতৃত্বে ওই সংগঠন কামাখ্যা স্টেশন এবং তার আশেপাশের এলাকায় খাবার ও পানীয় জল বিতরণের উদ্যোগ নিয়েছে। যাত্রার সময় তীর্থযাত্রীদের খাবারের প্যাকেট এবং জলের বোতল দেওয়া হচ্ছে।
যাত্রীদের অতিরিক্ত ভিড় সামাল দিতে, উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ে দুই জোড়া স্পেশাল অসংরক্ষিত ট্রেন চালাবে। প্রথমটি, ট্রেন নম্বর ০৫৬৭২/০৫৬৭১ গুয়াহাটি–আলিপুরদুয়ার জংশন–গুয়াহাটি অসংরক্ষিত স্পেশাল। ০৫৬৭২ গুয়াহাটি–আলিপুরদুয়ার জংশন স্পেশাল ট্রেনটি ২২ থেকে ২৬ জুন পর্যন্ত প্রতিদিন বিকাল ৭টা ২৫ মিনিটে গুয়াহাটি থেকে রওনা দিয়ে পরের দিন ভোর চারটেয় আলিপুরদুয়ার জংশন পৌঁছবে। ফিরতি যাত্রায় ০৫৬৭১ আলিপুরদুয়ার জংশন-গুয়াহাটি স্পেশাল ট্রেনটি  ২৩ থেকে ২৭ জুন প্রতিদিন সকাল আটটায় আলিপুরদুয়ার জংশন থেকে রওনা দিয়ে একই দিনে বিকেল ৪টা ২০ মিনিটে  গুয়াহাটি পৌঁছবে।
পাশাপাশি, গুয়াহাটি-নিউ জলপাইগুড়ি-গুয়াহাটি অসংরক্ষিত স্পেশাল চালানো হবে। ০৫৬৯৮ গুয়াহাটি–নিউ জলপাইগুড়ি স্পেশাল ট্রেনটি ২৬ জুন বৃহস্পতিবারে রাত ১১ টা ৫৫ মিনিটে গুয়াহাটি থেকে রওনা দিয়ে পরের দিন সকাল ৮ টা ১৫ মিনিটে নিউ জলপাইগুড়ি পৌঁছবে। ০৫৬৯৭ নিউ জলপাইগুড়ি–গুয়াহাটি স্পেশাল ট্রেনটি ২৭জুন শুক্রবারে সকাল ১১টা ১৫ মিনিটে নিউ জলপাইগুড়ি থেকে ফিরে আসবে এবং একইদিনে সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে গুয়াহাটি পৌঁছবে। - নিজস্ব চিত্র

সম্পর্কিত সংবাদ