সড়কপথে বিচ্ছিন্ন উত্তর সিকিম। যার জেরে কপ্টারের সাহায্যে সেখানকার বাসিন্দাদের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে ত্রাণ সামগ্রী। আজ, শনিবার সকালে পাকিয়ং থেকে কপ্টারের ১৩০০ কেজি ত্রাণ সামগ্রী পৌঁছে দেওয়া হয়েছে ছাতেনে। ত্রাণ পৌঁছানোর কাজ জারি থাকবে বলে জানানো হয়েছে সিকিম প্রশাসনের তরফে।



