Bartaman Logo
৭ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / কলকাতা

উত্তর কলকাতা বইমেলা শুরু, চলবে ১৪ জুন পর্যন্ত

শনিবার সন্ধ্যায় বহু বিশিষ্ট ব্যক্তির উপস্থিতিতে সূচনা হল উত্তর কলকাতা বইমেলার। তা চলবে ১৪ জুন পর্যন্ত। রাজা নবকৃষ্ণ স্ট্রিটে শোভাবাজার সুতানুটি নাটমন্দিরে বসেছে মেলা।

উত্তর কলকাতা বইমেলা শুরু,  চলবে ১৪ জুন পর্যন্ত
  • ৭ জুন, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: শনিবার সন্ধ্যায় বহু বিশিষ্ট ব্যক্তির উপস্থিতিতে সূচনা হল উত্তর কলকাতা বইমেলার। তা চলবে ১৪ জুন পর্যন্ত। রাজা নবকৃষ্ণ স্ট্রিটে শোভাবাজার সুতানুটি নাটমন্দিরে বসেছে মেলা। দেবপ্রিয় ঘোষ মেমোরিয়াল ট্রাস্টের আয়োজনে এবার এই মেলা পড়ল দ্বিতীয়তম বর্ষে। প্রতিদিন দুপুর ২টো থেকে রাত ৯ পর্যন্ত খোলা থাকবে। থাকছে ৫০টি প্রকাশনা ও লিটল ম্যাগাজিন স্টল। মেলা কমিটির তরফে জানানো হয়েছে, প্রতিদিন থাকবে বাংলা সাহিত্যের বিভিন্ন বিষয়ে আলোচনা, সাহিত্য সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, শ্রুতিনাটক। পালিত হবে প্রমথনাথ বিশীর ১২৫তম জন্মজয়ন্তী। এছাড়া সাংস্কৃতিক প্রতিযোগিতা প্রভৃতি হবে। ১৪ জুন নাটক দিয়ে মেলার সমাপ্তি। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ