Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

কোচবিহারে উত্তরে জোরকদমে ভোটপ্রচার, পার্থপ্রতিমের প্রচারের ট্যাগ লাইন এবার জিতবে উত্তর

পার্থপ্রতিমের হাত ধরেই কোচবিহার উত্তর আসনে ঘাসফুল ফোটাতে তৎপর রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস।

কোচবিহারে উত্তরে জোরকদমে ভোটপ্রচার, পার্থপ্রতিমের প্রচারের ট্যাগ লাইন এবার জিতবে উত্তর
  • ৭ এপ্রিল, ২০২৬ ১৪:০৪
Prefer us on Google

রাজীব বর্মন, দেওয়ানহাট: পার্থপ্রতিমের হাত ধরেই কোচবিহার উত্তর আসনে ঘাসফুল ফোটাতে তৎপর রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস। রাজ্যের পালা বদলের পর বিগত তিনটি বিধানসভা ভোটে এই আসনে একবারের জন্যও ঘাসফুল ফোটেনি। ফলে ভোটের অনেক আগে থেকেই কোচবিহার উত্তরে কেন্দ্রে জোড়াফুল ফোটাতে ময়দানে চাষ শুরু করেছে তৃণমূল নেতৃত্ব। এবারের বিধানসভা ভোটে এই আসনে দল প্রার্থী করেছে প্রাক্তন সংসদ পার্থপ্রতিম রায়কে। শাসকদলের এই রাজবংশী মুখকে সামনে রেখেই এই আসনে প্রথমবার জোড়াফুল ফোটাতে চাইছে তৃণমূল। 

Advertisement

প্রার্থী ঘোষণা হওয়ার পর আরও বেশি করে জনসংযোগ ও ভোট প্রচারে মাঠে নেমেছেন শাসকদলের নেতা-কর্মীরা। লক্ষ্মীর ভাণ্ডার, যুবসাথী থেকে শুরু করে এসআইআর’কে হাতিয়ার করে সকাল থেকে রাত পর্যন্ত গোটা বিধানসভা ধরে প্রচার চালাচ্ছেন প্রার্থী পার্থপ্রতিম রায়। চলছে বাড়ি বাড়ি ভোট প্রচার, খুলি বৈঠক। এই কেন্দ্রে বেঁধে দেওয়া হয়েছে প্রচারের ট্যাগ লাইন ‘এবার জিতবে উত্তর’।  যদিও বিজেপির কটাক্ষ, কোচবিহার উত্তর পদ্ম ফুলের উর্বর মাটি। এখানে ঘাসফুল ফোটানো যাবে না। যতই চেষ্টা চেষ্টা করুক তৃণমূল, কোনো লাভ হবে না ওদেরে। 
তৃণমূল প্রার্থী বলেন, আগে এই আসনে আমাদের কেউ না জিতলেও এবার আমাদের জয় নিশ্চিত। প্রচারে গিয়ে মানুষের ভালো সাড়া পাচ্ছি। সোমবার রাজারহাট থেকে খাগড়াবাড়ি পর্যন্ত পদযাত্রা করেছি। সেখানে কাতারে কাতারে মানুষের ঢল তৃণমূলের জয়ের বার্তাই বুঝিয়ে দিচ্ছে। রাজ্য সরকারের বিভিন্ন জনমুখী প্রকল্পে মানুষের আর্থ সামাজিক উন্নয়ন হওয়ায় তারা এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেই থাকবেন। মানুষ সেটা বলছে। বিজেপির ভাঁওতাবাজি ধরে ফেলেছে মানুষ। তাই বিধানসভার মানুষই প্রচারের প্রচারের ট্যাগ লাইন বেঁধে  দিয়েছে, ‘এবার জিতবে উত্তর’। 
বিজেপির কোচবিহার উত্তর কেন্দ্রের প্রার্থী সুকুমার রায়। তিনি বলেন, উত্তর বিধানসভা বিজেপির শক্ত ঘাঁটি। এই মাটিতে পদ্ম ফুল ছাড়া কোনো ফুল ফুটবে না। তাই তৃণমূল যতই চেষ্টা করুক না কেন কোনো লাভ হবে না। এই বিধানসভা থেকে এবার ৫০ হাজার ভোটে বিজেপি জয়ী হবে। 

Advertisement
সম্পর্কিত সংবাদ