Bartaman Logo
১৪ আগস্ট, ২০২৬
বর্তমান / বিনোদন

আরও বিপাকে নোরা

ভারতে কাজ করতে পারবেন না অভিনেত্রী নোরা ফাতেহি? এই জল্পনাতেই সরগরম বলিউড ইন্ডাস্ট্রি। সম্প্রতি ‘কেডি ডেভিল’ ছবির ‘সরকে চুনার’ গানের জন্য বিতর্কের কেন্দ্রে অভিনেত্রী

আরও বিপাকে নোরা
  • ২৩ মার্চ, ২০২৬ ১৫:০৩
Prefer us on Google

  ভারতে কাজ করতে পারবেন না অভিনেত্রী নোরা ফাতেহি? এই জল্পনাতেই সরগরম বলিউড ইন্ডাস্ট্রি। সম্প্রতি ‘কেডি ডেভিল’ ছবির ‘সরকে চুনার’ গানের জন্য বিতর্কের কেন্দ্রে অভিনেত্রী। গানের কথা, নোরার অভিনয় সমালোচিত হয়েছে। জাতীয় মহিলা কমিশনের তরফে নোরা ও সহ অভিনেতা সঞ্জয় দত্তকে তলবও করা হয়েছিল। এই আবহে শোনা যাচ্ছে, কানাডার নাগরিক নোরার ভারতে কাজ করার অনুমতি বাতিল হতে পারে। পাশাপাশি তাঁকে ভারত থেকে বহিষ্কার করার দাবিও উঠেছে। দশজন আইনজীবী তথ্য ও সংস্কৃতি মন্ত্রক, সেন্ট্রাল বোর্ড, মহিলা কমিশনকে চিঠি পাঠিয়েছেন। অভিনেত্রীর বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হয়, তার দিকে নজর বলিউডের। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ