Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / খেলা

ধোনির টিপসেই বাজিমাত নুরের

মঙ্গলবার কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে বল হাতে নজর কেড়েছেন আফগানিস্তানের চায়নাম্যান স্পিনার নুর আহমেদ। চার ওভারে ২১ রানের বিনিময়ে তিনি তুলে নেন ৩টি উইকেট।

ধোনির টিপসেই বাজিমাত নুরের
  • ১৬ এপ্রিল, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

চেন্নাই: মঙ্গলবার কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে বল হাতে নজর কেড়েছেন আফগানিস্তানের চায়নাম্যান স্পিনার নুর আহমেদ। চার ওভারে ২১ রানের বিনিময়ে তিনি তুলে নেন ৩টি উইকেট। চেন্নাই সুপার কিংসের ৩২ রানে জয়ের নেপথ্যে বড় অবদান তাঁরই। নুরের এমন পারফরমান্সের ক্ষেত্রে রয়েছে ধোনির ভূমিকা। সিএসকে’র সহকারী কোচ শ্রীধরন বলেছেন, ‘গত কয়েকটি প্র্যাকটিস সেশনে ওর সঙ্গে দীর্ঘ সময় কাটিয়েছে মাহি। বলেছে, বেশি বৈচিত্রে না গিয়ে লেগস্পিনেই জোর দিতে। নূর সেটাই করেছে। তার ফলও পেয়েছে হাতেনাতে।’

Advertisement
সম্পর্কিত সংবাদ