Bartaman Logo
১০ আগস্ট, ২০২৬
বর্তমান / বিনোদন

‘পথের পাঁচালী’ দেখে মুগ্ধ নোলান

বিভিন্ন দেশের হাজারের বেশি ক্লাসিকের সম্ভার। তার মাঝে তিনি বেছে নিলেন ‘অপু ট্রিলজি’। বললেন, ‘সত্যজিৎ রায়ের পথের পাঁচালী দেখে আমি মুগ্ধ।’

‘পথের পাঁচালী’ দেখে মুগ্ধ নোলান
  • ২৭ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: বিভিন্ন দেশের হাজারের বেশি ক্লাসিকের সম্ভার। তার মাঝে তিনি বেছে নিলেন ‘অপু ট্রিলজি’। বললেন, ‘সত্যজিৎ রায়ের পথের পাঁচালী দেখে আমি মুগ্ধ।’ তিনি অর্থাৎ পরিচালক ক্রিস্টোফার নোলান। সদ্য মুক্তি পেয়েছে তাঁর ‘দি ওডিসি’ ছবিটি। বিশ্বজুড়ে সেই ছবি প্রশংসিত। নোলান পঞ্চমুখ হলেন সত্যজিৎ রায়ের প্রশংসায়। সদ্য নিউ ইয়র্কের বিখ্যাত ফিল্ম সংগ্রহশালা ক্রাইটেরিয়ন ক্লোজেট-এ গিয়েছিলেন। তাদের তরফে একটি ভিডিয়ো শেয়ার করা হয়েছে সমাজমাধ্যমে। সেখানে নোলান বলেন, ‘সত্যজিৎ রায় ভারতের অন্যতম সেরা পরিচালক। অপু ট্রিলজির প্রথম ছবি পথের পাঁচালী আমাকে মুগ্ধ করেছে।’ তবে, ‘অপরাজিত’ ও ‘অপুর সংসার’ এখনও দেখেননি তিনি। শীঘ্রই সেই ছবি দু’টি দেখবেন।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ