Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

জল নেই, ঘোরে না ফ্যানও, বাস টার্মিনাসে অব্যবস্থায় ক্ষুব্ধ যাত্রীরা

ধূপগুড়ির বাস টার্মিনাসে তীব্র পানীয় জলের সমস্যা। কল আছে, কিন্তু তাতে জল পরিষেবা নেই। বাধ্য হয়ে মুখ ধোওয়ার জলও চড়া দামে কিনছেন যাত্রীরা।

জল নেই, ঘোরে না ফ্যানও, বাস টার্মিনাসে অব্যবস্থায় ক্ষুব্ধ যাত্রীরা
  • ২৭ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, ধূপগুড়ি: ধূপগুড়ির বাস টার্মিনাসে তীব্র পানীয় জলের সমস্যা। কল আছে, কিন্তু তাতে জল পরিষেবা নেই। বাধ্য হয়ে মুখ ধোওয়ার জলও চড়া দামে কিনছেন যাত্রীরা। পুরসভায় সমস্যাটি জানানো হয়েছিল। তবে প্রশাসক বোর্ড কোনও পদক্ষেপ করেনি। বাস টার্মিনাসে পরিস্রুত পানীর জলের ব্যবস্থা দীর্ঘদিন ধরে বন্ধ হয়ে পড়ে থাকলেও তা নিয়ে পুর কর্তৃপক্ষের ভ্রূক্ষেপ নেই বলে অভিযোগ। তবে, প্রশাসক বোর্ডের ভাইস চেয়ারম্যান রাজেশকুমার সিং বলেন, বিষয়টি আমাদের নজরে এসেছে। সাধারণ মানুষ অসুবিধার মধ্যে পড়ুন, সেটা চাই না। যত দ্রুত সম্ভব জলের কল এবং ফ্যান মেরামতির ব্যবস্থা করব। 

Advertisement

ধূপগুড়ি বাস টার্মিনাসে রোজ অগণিত যাত্রী আসেন। বাসের জন্য তাঁদের অপেক্ষা করতে হয়। তীব্র গরমে ফ্যানের নীচে বসে জিরিয়ে নেওয়ার মতো উপায়ও তাঁদের কাছে নেই। প্রীতম অধিকারী নামে এক নিত্যযাত্রী বলেন, ঝাঁ চকচকে টার্মিনাস। কিন্তু, জল পরিষেবা ঠিকমতো চলছে কি না, সেই খোঁজ কেউ নেয় না। একাধিক ফ্যান নষ্ট হয়ে রয়েছে। যাত্রীদের কথা কে আর কবে ভাববে! উত্তম দাস নামে এক বাসচালক বলেন, দীর্ঘদিন ধরে কল বন্ধ রয়েছে। কল থাকলেও তাতে জল আসে না। জল কিনে খাওয়া সবার পক্ষে সম্ভব নয়। যাত্রীদের মতো আমরাও সমস্যায় পড়ছি। সাধারণ মানুষের অসুবিধা পুরসভার দেখা উচিত।
স্থানীয় বাসিন্দা বাদলকুমার বাগচী বলেন, কল আছে, কিন্তু জল নেই। তীব্র গরমে জল খাওয়া নিয়ে সমস্যায় পড়তে হচ্ছে। পুরসভার উচিত, জলের ব্যবস্থা করা।

Advertisement
সম্পর্কিত সংবাদ