Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / হেলথ

গরমে রান্নায় মশলা একদম নয়?

শরীর ফিট রাখতে নাকি তেল মশলা একদম খেতে নেই, মনে করেন অনেকেই!

গরমে রান্নায় মশলা একদম নয়?
  • ২৪ এপ্রিল, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

শরীর ফিট রাখতে নাকি তেল মশলা একদম খেতে নেই, মনে করেন অনেকেই! কিন্তু আধুনিক পুষ্টিবিজ্ঞান জানাচ্ছে, শুধু স্বাদ বর্ণ এবং গন্ধর জন্য নয়, খাবারে মশলার প্রয়োজন আরও নানা কারণেই। মশলায় থাকে নানা ধরনের ভোলাটাইল বা উদ্বায়ী তেল এবং দেহের ক্ষয়রোধকারী নানা ধরনের অ্যান্টি অক্সিডেন্ট। এবার আমরা প্রতিদিন ব্যবহার করি, এমন কয়েকটি মশলার গুণপনার কথা আপনাদের শোনাই।

Advertisement

• তেজপাতা: সর্দি-কাশি, হজমের গণ্ডগোলে, চোট আঘাতে, মাইগ্রেনে, তেজপাতা গরম জলে ফুটিয়ে মধু বা মিছরির জলে ভিজিয়ে খেলে বা তেজপাতার তেল মালিশ করলে অবশ্যই আরাম মেলে।
• হলুদ: গুণপনার শেষ নেই হলুদের। ক্যান্সার প্রতিরোধে,ব্যথা জ্বালা ফোলা কমাতে, হজমের গণ্ডগোলে, জীবাণু সংক্রমণ রোধে, লিভার সুস্থ রাখতে, হৃদরোগ এবং স্থূলতা প্রতিরোধে, চর্মরোগ কমাতে– হলুদ উল্লেখযোগ্য ভূমিকা পালন করে। এমনকী ডিমেনশিয়া প্রতিরোধে, সুগার নিয়ন্ত্রণে হলুদ খুবই কার্যকরী।
• লবঙ্গ: দাঁতের যন্ত্রণায়, বমি ভাব, ডায়ারিয়া, হজমের গণ্ডগোলে, মুখ গহ্বরের নানা সমস্যায় লবঙ্গ তেল উপকারী।
• আদা: জিঞ্জেরল, সোগাঅল, প্যারাডল-সহ প্রায় ৪০০ রাসায়নিক রয়েছে আদাতে। যেজন্য সর্দি-কাশি, জ্বরজারি, হাঁপানি, নাক বন্ধ, ব্যথা বেদনা, পেটের গণ্ডগোল এবং বাতের ব্যথায় নানাভাবে আদার নির্যাস ব্যবহার করা হয়।
• এলাচ: এলাচে টেমোনিন,টারমিন, গ্ল্যাকটেট-সহ নানা ধরনের উদ্বায়ী তেল থাকে। হজমের গণ্ডগোলে, কিডনি ঠিক রাখতে, মানসিক অবসাদ এবং ক্লান্তি দূর করতে সাহায্য করে এলাচ।
• মেথি: স্যাপুনিন, গ্লাইকোসাইড ডি, ট্রাইগোফোইনোসাইড-এর মতো উপকারী উপাদান সমৃদ্ধ মেথি রক্তে সুগার এবং কোলেস্টেরল কমাতে, হৃদযন্ত্রের পেশির এবং রক্তের সঞ্চালনা ঠিক রাখতে, বাত কমাতে, হজমের গণ্ডগোলে খুবই উপকারী।
    অতএব খাদ্য তালিকায় প্রতিদিনই আপনাকে অল্প পরিমাণে হলেও বেশ কিছু মশলা  কিন্তু রাখতেই হবে। কারণ দেহের পক্ষে অন্যান্য খাদ্য উপাদানের মতো মশলাও কিন্তু ভীষণ প্রয়োজনীয়।
লিখেছেন: ডাঃ অমিতাভ ভট্টাচার্য

Advertisement
সম্পর্কিত সংবাদ