Bartaman Logo
১৬ জুলাই, ২০২৬
বর্তমান / বিনোদন

মিলল না সমাধানসূত্র

‘ডন ৩’ ছেড়েছেন রণবীর সিং। তার জেরে ফারহান আখতার ও রীতেশ সিধওয়ানির প্রযোকজনা সংস্থা এক্সেল এন্টারটেনমেন্টের সঙ্গে আইনি লড়াইয়ে জড়িয়েছেন অভিনেতা

মিলল না সমাধানসূত্র
  • ২৮ এপ্রিল, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

‘ডন ৩’ ছেড়েছেন রণবীর সিং। তার জেরে ফারহান আখতার ও রীতেশ সিধওয়ানির প্রযোকজনা সংস্থা এক্সেল এন্টারটেনমেন্টের সঙ্গে আইনি লড়াইয়ে জড়িয়েছেন অভিনেতা। সম্প্রতি জানা গিয়েছিল, ঝামেলা মেটানোর জন্য নাকি ক্ষতিপূরণ হিসাবে প্রি প্রোডাকশনের খরচ অর্থাৎ ১০ কোটি টাকা দেওয়ার কথা জানিয়েছেন রণবীর। পাশাপাশি প্রযোজনা সংস্থার তরফে দাবি করা হয়েছিল, রণবীরের আসন্ন ছবি ‘প্রলয়’-এর ব্যবসার শেয়ারের কিছু অংশ দিতে হবে সংস্থাকে। যদিও সম্প্রতি প্রযোজনা সংস্থার ঘনিষ্ঠ মহলের সূত্রে জানানো হয়েছে, এখনও দু’পক্ষের মধ্যে হিসাবনিকাশ কষা চলছে। কোনোকিছু চূড়ান্ত হয়নি। ফলে সমাধানসূত্র মেলেনি বলেই খবর। কবে বিষয়টি মিটমাট হবে, তার দিকে তাকিয়ে ইন্ডাস্ট্রি। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ