Bartaman Logo
১৪ আগস্ট, ২০২৬
বর্তমান / রাজ্য

জনগণনার ‘সেল্ফ ইনুমারেশনে’ সাড়া নেই বাঁকুড়ায়

জনগণনার ‘সেল্ফ ইনুমারেশনে’ বাঁকুড়ায় আশানুরূপ সাড়া পাওয়া যায়নি।

জনগণনার ‘সেল্ফ ইনুমারেশনে’ সাড়া নেই বাঁকুড়ায়
  • ১৪ আগস্ট, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বাঁকুড়া: জনগণনার ‘সেল্ফ ইনুমারেশনে’ বাঁকুড়ায় আশানুরূপ সাড়া পাওয়া যায়নি। জেলার মাত্র ১০শতাংশ পরিবার উদ্যোগী হয়ে জনগণনার পোর্টালে তথ্য নথিভুক্ত করেছে। ১৫ আগস্টের পর ইনুমারেটররা বাড়ি বাড়ি গিয়ে বাকিদের তথ্য আপলোড করবেন বলে জেলা প্রশাসনের তরফে জানানো হয়েছে। প্রশাসনের আধিকারিকরা অবশ্য ১০ শতাংশ তথ্য আপলোডের বিষয়টি সদর্থক বলে দাবি করেছেন। বাঁকুড়া জেলা প্রশাসনের এক আধিকারিক বলেন, জনগণনার ‘সেল্ফ ইনুমারেশনে’ কোনো টার্গেট ছিল না। তা সত্ত্বেও জেলার প্রায় ৯০হাজার মানুষ পোর্টালে নিজেদের তথ্য আপলোড করেছে। এটা খুবই আশাব্যঞ্জক। বাকিটা ইনুমারেটররা মানুষের দরজায় গিয়ে করবেন। ২০১১ সালের জনগণনায় বাঁকুড়ায় ৭ লক্ষ ৬৬ হাজার পরিবার ছিল। এবার তা বৃদ্ধি পেয়ে ৯ লক্ষ হয়েছে বলে প্রশাসনের কর্তারা মনে করছেন। সেই অনুযায়ী গণনার রূপরেখা তৈরি করা হয়েছে। এখনো পর্যন্ত জেলার ৯০হাজার পরিবার পোর্টালে স্বতঃপ্রণোদিতভাবে সদস্য ও বাড়ির ধরন সংক্রান্ত তথ্য আপলোড করেছেন। যদিও তা করতে গিয়ে বাসিন্দারা কিছু কিছু সমস্যার সম্মুখীন হয়েছেন বলে অভিযোগ। বিশেষ করে তথ্য আপলোডের আগে নথিভুক্ত মোবাইল নম্বরে ‘ওটিপি’ আসতে দেরি হচ্ছে। দেরিতে আসা ওটিপি নির্দিষ্ট জায়গায় টাইপ করার পরেও সাড়া পাওয়া যাচ্ছে না। তা নিয়ে কিছু সমস্যা হয়েছিল। যদিও প্রশাসনের তরফে প্রযুক্তিগত ত্রুটির বিষয়টি স্বীকার করা হয়নি।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ