Bartaman Logo
৫ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / ব্যবসা

রফাসূত্র অধরা, ব্যাংক ধর্মঘট  থেকে সরল না ইউনিয়নগুলি

ব্যাংকে কাজের ক্ষেত্রে উৎসাহ ভাতাকে কেন্দ্র করে কর্মী ও অফিসারদের মধ্যে বিভেদ সৃষ্টির অভিযোগ তুলেছে ইউনাইটেড ফোরাম অব ব্যাংক ইউনিয়নস।

রফাসূত্র অধরা, ব্যাংক ধর্মঘট  থেকে সরল না ইউনিয়নগুলি
  • ৫ সেপ্টেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ব্যাংকে কাজের ক্ষেত্রে উৎসাহ ভাতাকে কেন্দ্র করে কর্মী ও অফিসারদের মধ্যে বিভেদ সৃষ্টির অভিযোগ তুলেছে ইউনাইটেড ফোরাম অব ব্যাংক ইউনিয়নস। পাশাপাশি সপ্তাহে পাঁচ দিন ব্যাংক পরিষেবা চালু করার দাবিতে চলতি মাসে ব্যাংক ধর্মঘট ডাকা হয়েছে। তারই পরিপ্রেক্ষিতে শুক্রবার বৈঠকে বসেছিল ব্যাংক কর্তৃপক্ষের সংগঠন ইন্ডিয়ান ব্যাংকস অ্যাসোসিয়েশন (আইবিএ) এবং ধর্মঘটী সংগঠনগুলি। কিন্তু সেখানে কোনও সমাধানসূত্র মিলল না। ফলে আগামী ১১ সেপ্টেম্বর ধর্মঘটে অনড় রইল সংগঠনগুলি। তাদের দাবি, এদিন আইবিএ-এর কর্তারা দাবি করেন, ধর্মঘটে শুধু যে ব্যাংকিং পরিষেবা ব্যাহত হবে, তা নয়। অর্থনীতিতেও তা ধাক্কা দেবে। তাঁদের অনুরোধ, আলোচনার ভিত্তিতে দাবিগুলির মীমাংসা করা হোক। ধর্মঘটীদের বক্তব্য, দু’বছরের বেশি ঝুলে আছে পাঁচ দিন ব্যাংক খোলা রাখার সিদ্ধান্ত। এই দাবিতে গত মার্চে ধর্মঘট ডাকা হয়েছিল। তখন অর্থমন্ত্রক জানিয়েছিল, সরকার অত্যন্ত গুরুত্ব সহকারে দাবিগুলি বিবেচনা করছে। সেই আশ্বাসেই ধর্মঘট হয়নি। তাই এবার শুধুমাত্র দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের আশ্বাসে ধর্মঘট স্থগিত হবে না বলে আইবিএকে জানানো হয়েছে।      

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ