Bartaman Logo
১৪ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

হাইকোর্টে স্বস্তি মিলল না টুলুর! মামলা ছেড়ে দিলেন বিচারপতি

গ্রেপ্তারি পরোয়ানাকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে দায়ের করা মামলায় স্বস্তি পেলেন না বীরভূমের পাথর মাফিয়া টুলু মণ্ডল।

হাইকোর্টে স্বস্তি মিলল না টুলুর!  মামলা ছেড়ে দিলেন বিচারপতি
  • ১৪ আগস্ট, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: গ্রেপ্তারি পরোয়ানাকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে দায়ের করা মামলায় স্বস্তি পেলেন না বীরভূমের পাথর মাফিয়া টুলু মণ্ডল। বৃহস্পতিবার মামলাটি ছেড়ে দিয়েছেন বিচারপতি কৌশিক চন্দ। তিনি জানিয়েছেন, একই ব্যক্তি হাইকোর্টের অন্য বেঞ্চে মামলা করেছেন। সব আবেদনের শুনানি একই বেঞ্চে হওয়া উচিত। টুলুর মামলাটি আপাতত বিচারপতি সৌগত ভট্টাচার্যের বেঞ্চে পাঠিয়ে দিয়েছেন বিচারপতি চন্দ। আড়ালে থেকেই রক্ষাকবচ চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন এই পাথর মাফিয়া। বিচারপতি ভট্টাচার্যের বেঞ্চে রক্ষাকবচের আবেদন জানান টুলু। তার পর গ্রেপ্তারি পরোয়ানাকে চ্যালেঞ্জ করে ফের আদালতের বিচারপতি চন্দর বেঞ্চের দ্বারস্থ হন। কিন্তু অন্য বেঞ্চে মামলা বিচারাধীন থাকায় বিচারপতি চন্দ মামলাটি ছেড়ে দিয়েছেন। এই বেঞ্চে সম্পত্তি বাজেয়াপ্ত করার পদ্ধতিকেও চ্যালেঞ্জ করেছিলেন টুলু। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ