Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / খেলা

স্পেনের চূড়ান্ত স্কোয়াডে নেই রিয়ালের কোনো ফুটবলার

রিয়ালের পারফরম্যান্সের গ্রাফও ক্রমশ নিম্নমুখী।

স্পেনের চূড়ান্ত স্কোয়াডে নেই রিয়ালের কোনো ফুটবলার
  • ২৬ মে, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

মাদ্রিদ: একটা সময় স্প্যানিশ ফুটবলে একচ্ছত্র শাসন ছিল রিয়াল মাদ্রিদের। ক্লাবের সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজের কথায় ফুটবল ফেডারেশন উঠত-বসত। তবে গত কয়েক বছরে সেই দাপট অনেকটাই কমেছে। পাশাপাশি রিয়ালের পারফরম্যান্সের গ্রাফও ক্রমশ নিম্নমুখী। শেষ দুই মরশুমে ট্রফিহীন মাদ্রিদের ক্লাবটি। তারই প্রভাব পড়েছে স্পেনের বিশ্বকাপের দল বাছাইয়ে। আসন্ন মেগা টুর্নামেন্টের জন্য সোমবারই ২৬ জনের চূড়ান্ত দল বেছে নিলেন কোচ লুইস ডে লা ফুয়েন্তে। আর ইতিহাসে এই প্রথমবারের জন্য জাতীয় দলে নেই রিয়ালের কোনো ফুটবলার। সেখানে দাপট দেখিয়েছে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনা। ঘোষিত স্কোয়াডে কাতালন ক্লাবটির ৮জন ফুটবলার জায়গা পেয়েছেন। এমনকি, হ্যামস্ট্রিংয়ে চোট থাকা সত্ত্বেও লামিনে ইয়ামালকে দলে রেখেছেন ফুয়েন্তে। তবে রিয়ালের একজনও ফুটবলার বিশ্বকাপের স্কোয়াডে না থাকায় অবাক হয়েছেন অনেকেই।

Advertisement

১৫ জুন কেপ ভার্দের বিরুদ্ধে বিশ্বকাপের অভিযান শুরু করবে স্পেন। এছাড়া গ্রুপ পর্বে তাদের বাকি দুই প্রতিপক্ষ সৌদি আরব ও উরুগুয়ে। এর আগে ইরাক ও পেরুর বিরুদ্ধে দু’টি প্রস্তুতি ম্যাচ খেলবে ২০১০ সালের বিশ্বচ্যাম্পিয়নরা। আসন্ন বিশ্বকাপে অন্যতম ফেভারিট হিসেবে অভিযান শুরু করবে স্প্যানিশ আর্মাডা। তবে দলে অভিজ্ঞ ফুটবলাদের অভাব কিছুটা হলেও ভোগাতে পারে কোচ ফুয়েন্তেকে। একঝাঁক তরুণকে নিয়েই বিশ্বকাপের অভিযান শুরু করবে তারা।

Advertisement
সম্পর্কিত সংবাদ