Bartaman Logo
১১ জুন, ২০২৬
বর্তমান / ব্যবসা

ভোটের পর পেট্রল-ডিজেল মূল্যবৃদ্ধির প্রস্তাব নেই: কেন্দ্র

বুধবার বাংলায় শেষ দফার ভোট মেটার পর পেট্রল ও ডিজেলের দামবৃদ্ধির জল্পনা খারিজ করে দিল কেন্দ্র। পেট্রলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের যুগ্মসচিব সুজাতা শর্মা মঙ্গলবার বলেছেন, দাম বাড়ানোর কোনো প্রস্তাব নেই।

ভোটের পর পেট্রল-ডিজেল মূল্যবৃদ্ধির প্রস্তাব নেই: কেন্দ্র
  • ২৯ এপ্রিল, ২০২৬ ১৫:০৪
Prefer us on Google

নয়াদিল্লি: বুধবার বাংলায় শেষ দফার ভোট মেটার পর পেট্রল ও ডিজেলের দামবৃদ্ধির জল্পনা খারিজ করে দিল কেন্দ্র। পেট্রলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের যুগ্মসচিব সুজাতা শর্মা মঙ্গলবার বলেছেন, দাম বাড়ানোর কোনো প্রস্তাব নেই।

Advertisement

ভারতে বিগত প্রায় চার বছর পেট্রল ও ডিজেলের খুচরো দাম অপরিবর্তিতই রয়েছে। যদিও পশ্চিম এশিয়ায় সংকটের জেরে গত দু’মাসে অশোধিত তেলের দাম প্রায় ৫০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এর ফলে রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলির ক্ষতির বোঝা বাড়ছে। কয়েকটি সূত্র থেকে বলা হচ্ছে, এই ক্ষতির দৈনিক পরিমাণ প্রায় ২ হাজার ৪০০ কোটি টাকা। ফলে জল্পনা শুরু হয়, পশ্চিমবঙ্গ, কেরল, তামিলনাড়ু, পুদুচেরি ও অসমে বিধানসভা ভোট মিটে যাওয়ার পর বুধবার থেকেই পেট্রপণ্যের দাম বাড়তে পারে। 
আর এই জল্পনা থেকেই আতঙ্কের বশে অন্ধ্রপ্রদেশ সহ বেশ কয়েকটি রাজ্যে বাড়তি পেট্রল, ডিজেল কিনে তা মজুত করে রাখার হুড়োহুড়ি পড়ে যায়। যেকোনো মুহূর্তে দাম বাড়তে পারে— এই গুজবের জেরে কেনাকাটা তুঙ্গে ওঠায় রবিবার অন্ধ্রের প্রায় ৪০০ পেট্রল পাম্প তেলশূন্য হয়ে পড়ে। এই অবস্থায় মঙ্গলবার সুজাতা শর্মা বলেছেন, আমরা দেখতে পেয়েছি, কিছু জায়গায় আতঙ্কের বশে তাড়াহুড়ো করে পেট্রপণ্য কিনে রাখার ঘটনা ঘটেছে। এই সব জায়গায় রাজ্য সরকারগুলির সঙ্গে আমাদের অনবরত যোগাযোগ রয়েছে। সব খুচরো আউটলেটে নজরদারি চালানো হচ্ছে এবং পাম্পগুলি যাতে তেলশূন্য হয়ে না পড়ে সেজন্য সরবরাহ নিশ্চিত করার উপর অগ্রাধিকার দেওয়া হচ্ছে। পেট্রল, ডিজেল, রান্নার গ্যাস সহ সব জ্বালানির পর্যাপ্ত সরবরাহ রয়েছে আমাদের। দাম বাড়ানো হয়নি। প্রত্যেকের কাছে আমার আরজি, কোনো রকম গুজবে বিশ্বাস করবেন না। আতঙ্কের বশে তাড়াহুড়ো করে কেনারও প্রয়োজন নেই। একমাত্র সরকারি বয়ানে আস্থা রাখুন।’   

Advertisement
সম্পর্কিত সংবাদ