Bartaman Logo
৬ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

থানার এলাকা নিয়ে দায় ঠেলাঠেলি নয় কলকাতার ওসিদের বার্তা নতুন সিপির

‘এলাকা নিয়ে (থানার বিচারবিভাগীয় ক্ষেত্র) দায় ঠেলাঠেলি করবেন না।’ শনিবার দুপুরে বিদায়ী সিপি মনোজ ভার্মার কাছ থেকে কলকাতার পুলিশ কমিশনার হিসাবে দায়িত্বভার গ্রহণ করেন ১৯৯৭ ব্যাচের আইপিএস অফিসার সুপ্রতিম সরকার।

থানার এলাকা নিয়ে দায় ঠেলাঠেলি নয় কলকাতার ওসিদের বার্তা নতুন সিপির
  • ১ ফেব্রুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ‘এলাকা নিয়ে (থানার বিচারবিভাগীয় ক্ষেত্র) দায় ঠেলাঠেলি করবেন না।’ শনিবার দুপুরে বিদায়ী সিপি মনোজ ভার্মার কাছ থেকে কলকাতার পুলিশ কমিশনার হিসাবে দায়িত্বভার গ্রহণ করেন ১৯৯৭ ব্যাচের আইপিএস অফিসার সুপ্রতিম সরকার। তারপরই বিকেল চারটে নাগাদ, এক ভিডিয়ো কনফারেন্সে কলকাতার সব থানার ওসিকে এই বার্তাই দিলেন সিপি সুপ্রতিম সরকার। কলকাতা পুলিশের এক বিশেষ সূত্রে এই খবর জানা গিয়েছে।

Advertisement

মেরেকেটে সাত থেকে আট মিনিটের এদিনের এই ভিডিয়ো কনফারেন্সে নব নিযুক্ত সিপি সুপ্রতিম সরকার অফিসারদের সাফ জানিয়েছেন, ‘থানায় অভিযোগ জানাতে এলে, সাধারণ মানুষের সঙ্গে খারাপ ব্যবহার করা যাবে না। এমনকি তাঁকে দীর্ঘক্ষণ থানায় বসিয়ে রেখে অযথা হয়রান করা যাবে না।’ আবার, শহরের ট্রাফিক পুলিশের অফিসারদের উদ্দেশে এদিন সিপি বলেছেন, ‘যতটা সম্ভব পরিষ্কার-পরিচ্ছন্ন ইউনিফর্ম পরে রাস্তায় ডিউটি করতে হবে। রাস্তায় পুলিশের উপস্থিতি যাতে সাধারণ মানুষের নজরে আসে তা দেখতে হবে।’

ভিডিয়ো কনফারেন্সে উপস্থিত কলকাতা পুলিশের একাংশ কার্যত স্বীকার করছেন, ‘একজন ভূমিপুত্র হিসাবে দেড়শো বছরের প্রচীন কলকাতা পুলিশের দায়িত্ব নিয়েই সুপ্রতিম সরকারের মধ্যে প্রথম দিন থেকেই কলকাতা পুলিশের ভাবমূর্তি উজ্জ্বল করার একটা প্রচেষ্টা লক্ষ্য করা গিয়েছে। পাশাপাশি তিনি বেসিক পুলিশিংয়ে জোর দিতে চেয়েছেন।’

অন্যদিকে, এদিন বিকেলে ভবানী ভবনে বিদায়ী ভারপ্রাপ্ত ডিজি রাজীব কুমারের কাছ থেকে রাজ্যের পরবর্তী কার্যনির্বাহী ডিজি হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন ১৯৯৩ ব্যাচের আইপিএস অফিসার পীযূষ পান্ডে। দায়িত্ব নিয়েও তিনি বাহিনীর সকলকে নিয়ে টিম হিসেবে কাজ করার বার্তা দিয়েছেন। যাতে রাজ্য পুলিশের সুনাম অক্ষুণ্ণ থাকে।

Advertisement
সম্পর্কিত সংবাদ